ইরানি হামলার জেরে কুয়েতে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
০৩ মার্চ ২০২৬, ১৩:৩৮আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১৩:৩৮

আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। ইরানি হামলার পর গত রবিবার ওই কূটনৈতিক মিশন থেকে ধোঁয়া উড়তে দেখার একদিন পরই এই ঘোষণা এলো।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে দূতাবাস কর্তৃপক্ষ জানায়, ‘চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। আমরা নিয়মিত ও জরুরি সব ধরনের কনস্যুলার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছি।’

এর আগে এএফপির একজন সংবাদদাতা জানিয়েছিলেন, কুয়েতে ইরানের হামলার পর মার্কিন দূতাবাস প্রাঙ্গণ থেকে ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উপরে উঠতে দেখা গেছে। উদ্ভূত পরিস্থিতির কারণেই নিরাপত্তার স্বার্থে এই কঠোর পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রশাসন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান