ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় সমর্থন না দেওয়ায় নরওয়ের কঠোর সমালোচনা করেছে ইসরায়েল। অসলোতে নিযুক্ত ইসরায়েলি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ইতান হ্যালন এক সাক্ষাৎকারে এই ক্ষোভ প্রকাশ করেন।
নরওয়ের সম্প্রচারমাধ্যম এনআরকে-কে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যালন প্রশ্ন তোলেন, ‘নরওয়ে ইতিহাসের কোন পক্ষে থাকবে? আপনারা কি স্বাধীনতার জন্য লড়াই করা ইরানি জনগণের পাশে দাঁড়াবেন, নাকি যারা ইরানিদের সেই সুযোগ করে দিতে পদক্ষেপ নিচ্ছে তাদের নিন্দা জানাবেন?’
ইসরায়েল এই হামলাকে প্রতিরক্ষামূলক হিসেবে বর্ণনা করলেও নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ ইড বলেছেন, এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতিপূর্ণ নয়। ইড বলেন, ‘প্রতিরক্ষামূলক হামলার জন্য আসন্ন কোনও হুমকির প্রয়োজন হয়।’
এর জবাবে হ্যালন যুক্তি দেন, ‘আন্তর্জাতিক আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়ার জন্য আপনার দিকে ক্ষেপণাস্ত্র ধেয়ে আসা পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই।’
সূত্র: এপি









