যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার মুখে থাকা ইরান এখন পর্যন্ত রাশিয়ার কাছে কোনও ধরনের সামরিক সহায়তা চায়নি বলে জানিয়েছে ক্রেমলিন। বৃহস্পতিবার ক্রেমলিনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
মিত্র দেশ ইরানকে বাস্তবে কোনও সামরিক সহায়তা দেবে কি না মস্কো, এমন প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘ইরানি পক্ষ থেকে এ ধরনের কোনও অনুরোধ আসেনি।’
পেসকভ আরও বলেছেন, ‘আমাদের অবস্থান সবার জানা এবং এতে কোনও পরিবর্তন হয়নি।’
রুশ কর্মকর্তাদের মতে, ২০২৫ সালের জানুয়ারিতে তেহরানের সঙ্গে মস্কো যে কৌশলগত অংশীদারত্ব চুক্তি সই করেছে, তাতে সামরিক সহায়তার কোনও বিধান রাখা হয়নি।
সূত্র: এপি








