লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭৭

আন্তর্জাতিক ডেস্ক
০৫ মার্চ ২০২৬, ১৭:০৯আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১৭:০৯

লেবাননে ইরানপন্থি শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘাতের চতুর্থ দিনে নিহতের সংখ্যা বেড়ে ৭৭ জনে দাঁড়িয়েছে। সোমবার থেকে শুরু হওয়া এই সহিংসতায় আহত হয়েছেন আরও অন্তত ৫২৭ জন। বৃহস্পতিবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

হতাহতদের মধ্যে কতজন বেসামরিক নাগরিক, তা এখনও স্পষ্ট হওয়া না গেলেও স্বাস্থ্য মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল যে নিহতদের মধ্যে সাতজন শিশু রয়েছে।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ ছড়িয়ে পড়ার পর, সোমবার থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে হিজবুল্লাহ। এক বছরেরও বেশি সময় পর গোষ্ঠীটির এমন হামলার জবাবে দক্ষিণ লেবানন এবং বৈরুতের দক্ষিণ শহরতলীতে ব্যাপক বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন করে শুরু হওয়া এই সংঘাতের কারণে দেশটিতে এখন পর্যন্ত ৮৩ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সূত্র: এপি

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম