ইরানের ১৪ ক্ষেপণাস্ত্র ও ৪ ড্রোন প্রতিহতের দাবি কাতারের

আন্তর্জাতিক ডেস্ক
০৫ মার্চ ২০২৬, ২০:৪৪আপডেট : ০৫ মার্চ ২০২৬, ২০:৪৪

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কাতার লক্ষ্য করে ছোঁড়া ইরানের ১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৪টি ড্রোন আকাশেই প্রতিহত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই দাবি করেছে।

বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, সকালে ইরান থেকে ধেয়ে আসা ১৪টি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৪টি ড্রোন সফলভাবে প্রতিহত করা হয়েছে। তবে এই ক্ষেপণাস্ত্রগুলো কাতারের ঠিক কোন এলাকা লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল বা কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

উদ্ভূত পরিস্থিতিতে কাতার সরকার তাদের নাগরিক, দেশটিতে বসবাসরত বিদেশি বাসিন্দা এবং পর্যটকদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবাইকে ‘শান্ত থাকার’ আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, নিরাপত্তা কর্তৃপক্ষ কর্তৃক জারি করা আনুষ্ঠানিক নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলতে হবে। যেকোনও ধরনের গুজব এড়িয়ে চলা এবং কেবল সরকারি চ্যানেলের মাধ্যমে প্রকাশিত তথ্যের ওপর নির্ভর করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সূত্র: আল জাজিরা

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী