ইরানে হামলায় ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় সৌদি আরবকে তেহরানের ধন্যবাদ

আন্তর্জাতিক ডেস্ক
০৫ মার্চ ২০২৬, ২৩:৫৫আপডেট : ০৫ মার্চ ২০২৬, ২৩:৫৬

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সৌদি আরবের ভূমিকার প্রশংসা করেছে ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, রিয়াদ আকাশসীমা বা ভূখণ্ড ইরানের বিরুদ্ধে ব্যবহারের অনুমতি না দেওয়ার যে অঙ্গীকার করেছে, তাতে তারা কৃতজ্ঞ।

সৌদি আরবে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলিরেজা এনায়াতি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমরা সৌদি আরবের কাছ থেকে বারবার যা শুনেছি, সেগুলোর প্রশংসা করি। তারা ইরানের বিরুদ্ধে তাদের আকাশসীমা, জলসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না।

বর্তমান যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টায় সমর্থন দিয়ে আসছিল রিয়াদ। সেই সময়ই সৌদি কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছিল যে, ইরানের ওপর হামলার জন্য তাদের আকাশসীমা কোনোভাবেই ব্যবহার করতে দেওয়া হবে না।

সূত্র: আল জাজিরা

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান