ইরানে অন্তর্বর্তী সরকারের রূপরেখা দিলেন ইসরায়েলি রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক
০৮ মার্চ ২০২৬, ২২:৩৬আপডেট : ০৮ মার্চ ২০২৬, ২২:৫৩

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত মাইকেল লেইটার ইরানে ইসলামি শাসন পরবর্তী ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছেন। এতে তেল আবিব ও ওয়াশিংটনের ‘পরামর্শে’ একটি বহুত্ববাদী অন্তর্বর্তী সরকার গঠনের কথা বলা হয়েছে।

রবিবার সকালে সিবিএস’র ফেস দ্য নেশন অনুষ্ঠানে লেইটার বলেন, আমরা এমন একটি সময়ের আশা করছি যেখানে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হবে। সেখানে সংখ্যালঘু, সংখ্যাগরিষ্ঠ এবং বিভিন্ন বিরোধী দলগুলো একত্রিত হয়ে এক বছরের মতো দেশ পরিচালনা করবে। আর এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং অন্যান্য আঞ্চলিক মিত্ররা প্রয়োজনীয় ‘পরামর্শ’ দেবে।

ইসরায়েলি রাষ্ট্রদূত জানান, ইরানজুড়ে ছড়িয়ে থাকা কুর্দি ও বেলুচদের মতো জাতিগত সংখ্যালঘুদের সঙ্গে ইসরায়েল সম্পর্ক গড়ে তুলেছে। তবে তিনি উল্লেখ করেন, দেশটির পারস্য সংখ্যাগরিষ্ঠদেরও এই প্রক্রিয়ায় শামিল হওয়া প্রয়োজন। লেইটার আরও বলেন, আমরা একটি ঐক্যবদ্ধ ইরান চাই এবং তাদের সবাইকে একত্রিত হতে উৎসাহিত করছি।

চলমান একতরফা যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জোটের প্রশংসা করে লেইটার বলেন, আমরা আমাদের দুই দেশ এবং দুই সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতার এমন একপর্যায়ে পৌঁছেছি, যা আগে কখনও দেখা যায়নি।

সূত্র: এপি

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী