ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক
০৯ মার্চ ২০২৬, ১৬:১০আপডেট : ০৯ মার্চ ২০২৬, ১৬:১০

ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। দেশটির জরুরি সেবা সংস্থার বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। হামলায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

ইসরায়েলের উদ্ধারকারী সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, মধ্যাঞ্চলের দুটি পৃথক স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এই হতাহতের ঘটনা ঘটে। সংস্থাটির মতে, হামলায় গুচ্ছ বোমা ব্যবহার করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এমডিএ-র তথ্য অনুযায়ী, মধ্যাঞ্চলের একটি নির্মাণাধীন এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ৪০ বছর বয়সী দুই ব্যক্তি আশঙ্কাজনকভাবে আহত হন। তাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অন্যজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই সময়ে অপর একটি স্থানে ৩০ বছর বয়সী এক যুবক ক্ষেপণাস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, শ্রাপনেলের আঘাতে তার শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, এবারের হামলায় ইরানের ছোড়া বেশ কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের জনবহুল এলাকায় সরাসরি আঘাত হেনেছে। প্রথম সারির উদ্ধারকারী দলগুলো বিভিন্ন স্থানে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান