মার্কিন ঘাঁটি না সরানো পর্যন্ত হামলা চলবে: মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক
১২ মার্চ ২০২৬, ২০:০৫আপডেট : ১২ মার্চ ২০২৬, ২০:০৫

ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম প্রকাশ্য বিবৃতিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন। অন্যথায় এসব ঘাঁটিতে হামলা চালানো অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

প্রথমবারের মতো দেওয়া এক রেকর্ডকৃত টেলিভিশন ভাষণে খামেনি এই কঠোর বার্তা দেন। একই সঙ্গে তিনি দেশের জনগণকে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এবং শত্রুদের ওপর চাপ সৃষ্টি করতে হরমুজ প্রণালি বন্ধ রাখারও ঘোষণা দিয়েছেন।

ভাষণে খামেনি স্পষ্ট করেন যে, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাসী। তবে এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির বিরোধী। তিনি বলেন, ইরান শুধু মার্কিন ঘাঁটিগুলোকেই লক্ষ্যবস্তু করছে এবং এই ধারা অব্যাহত থাকবে। ‘শহীদদের রক্তের প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকারও করেন তিনি।

দেশ যখন নানামুখী চাপ ও আক্রমণের মুখে, তখন ইরানকে বিভক্ত হওয়া বা অন্যের অধীনে চলে যাওয়া থেকে রক্ষা করায় সামরিক বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন খামেনি। তিনি বলেন, আমি সেই সাহসী যোদ্ধাদের ধন্যবাদ জানাতে চাই, যারা দেশ আক্রান্ত হওয়ার এই কঠিন সময়ে দুর্দান্ত কাজ করছেন।

পাশাপাশি ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো ইরানকে সহায়তা করতে চায় বলে উল্লেখ করেন তিনি।

সাম্প্রতিক অস্থিরতায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য কিছু পদক্ষেপের কথা জানিয়েছেন নতুন এই সর্বোচ্চ নেতা। এর মধ্যে রয়েছে- আহতদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা এবং যাদের ক্ষয়ক্ষতি হয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় তাদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া।

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের