আবুধাবিতে ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানি নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৭ মার্চ ২০২৬, ১৪:৩১আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১৪:৩১

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এক ক্ষেপণাস্ত্র হামলায় এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে বলে দেশটির কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।

আবুধাবি মিডিয়া অফিস জানিয়েছে, আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় এর ধ্বংসাবশেষ বানি ইয়াস এলাকায় গিয়ে পড়ে। এতে সেখানে অবস্থানরত ওই পাকিস্তানি ব্যক্তি প্রাণ হারান।

কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সংযুক্ত আরব আমিরাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। নিহতদের মধ্যে দুইজন সেনাসদস্যও রয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, তারা সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে তৎপর রয়েছে এবং ক্ষেপণাস্ত্রটি আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছিল। তবে মাটিতে পড়া ধ্বংসাবশেষের আঘাতেই এই প্রাণহানির ঘটনা ঘটে।

সূত্র: এপি

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি