ইরানে স্থল অভিযানের পরিকল্পনা প্রস্তুত মার্কিন সেনাবাহিনীর: সিবিএস নিউজ

আন্তর্জাতিক ডেস্ক
২১ মার্চ ২০২৬, ১১:০২আপডেট : ২১ মার্চ ২০২৬, ১১:০২

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে স্থল সেনা মোতায়েনের একটি বিস্তারিত পরিকল্পনা তৈরি করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিকল্পনায় ইরানি সেনাদের আটক ও বন্দি করার বিভিন্ন দিক এবং আধাসামরিক বাহিনীকে মোকাবিলার কৌশলসহ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বেশ কিছু বিকল্প প্রস্তাব রাখা হয়েছে।

বিষয়টি নিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সিবিএস নিউজকে বলেন, প্রেসিডেন্টের হাতে যুদ্ধের বিভিন্ন বিকল্প তুলে দেওয়া পেন্টাগনের একটি স্বাভাবিক প্রক্রিয়া। এর মানে এই নয় যে, প্রেসিডেন্ট কোথাও সেনা মোতায়েনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যে চারটি যুদ্ধজাহাজ এবং ৪ হাজারেরও বেশি মার্কিন মেরিন সেনাকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে রওয়ানা হওয়া প্রথম দলটি আগামী এক সপ্তাহের মধ্যে সেখানে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। প্রশাসনের এই তৎপরতা দীর্ঘমেয়াদি যুদ্ধের ইঙ্গিত দিলেও প্রেসিডেন্ট ট্রাম্প অস্থিতিশীল বাজার পরিস্থিতি শান্ত করতে ভিন্ন সুর বজায় রাখছেন।

বৃহস্পতিবার এক বক্তব্যে ট্রাম্প বলেন, আমি কোথাও সেনা পাঠাচ্ছি না। আর যদি পাঠাতামও, তবে আপনাদের বলতাম না। এটি খুব দ্রুত শেষ হয়ে যাবে।

তেলের দাম নিয়ে ট্রাম্প বলেন, আমি ভেবেছিলাম দাম যতটা বেড়েছে, তার চেয়েও বেশি বাড়বে। তবে যখন এই অভিযান শেষ হবে, তখন আমরা একটি নিরাপদ পৃথিবী পাব।

তিনি আরও দাবি করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও তার এই অবস্থানের সঙ্গে একমত।

রয়টার্স ও ইপসোসের সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী, প্রায় দুই-তৃতীয়াংশ মার্কিন নাগরিক বিশ্বাস করেন যে ট্রাম্প শেষ পর্যন্ত ইরানে বড় আকারের স্থল অভিযানের নির্দেশ দেবেন। তবে মাত্র ৭ শতাংশ মানুষ এই ধরনের যুদ্ধের পক্ষে মত দিয়েছেন।

জরিপে আরও দেখা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার সময় ট্রাম্পের জনপ্রিয়তা ছিল ৩৯ শতাংশ, যা বর্তমানে ১ শতাংশ বেড়ে ৪০ শতাংশে দাঁড়িয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী