ইরানে মার্কিন স্থল অভিযানের হুঁশিয়ারি, তেলের দাম ১১৬ ডলার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক
৩০ মার্চ ২০২৬, ১২:১৩আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১৭:০৭

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বহুমুখী রূপ নেওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে বাড়ছে। সোমবার সকালে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়িয়েছে। গত ১৯ মার্চের পর তেলের এই দাম সর্বোচ্চ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্র ইরানে স্থল অভিযান চালাতে পারে, তেহরানের এমন আশঙ্কার পর জ্বালানি বাজারে এই অস্থিরতা শুরু হয়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন সেনারা ইরানে পা রাখলে তাদের ‘আগুনে পুড়িয়ে’ মারা হবে এবং তাদের আঞ্চলিক মিত্রদের কঠোর শাস্তি দেওয়া হবে।

তেলের দাম বাড়ার সমান্তরালে এশিয়ার পুঁজিবাজারে বড় ধস নেমেছে। সোমবার সকালে জাপানের নিক্কেই ২২৫ এবং দক্ষিণ কোরিয়ার কোস্পি ইনডেক্স ৪ শতাংশের বেশি দরপতন হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত তেলের দাম প্রায় ৬০ শতাংশ বেড়েছে। হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় বিশ্বের এক-পঞ্চমাংশ তেল ও এলএনজি সরবরাহ বিঘ্নিত হচ্ছে, যা কয়েক দশকের মধ্যে ভয়াবহতম জ্বালানি সংকটে ফেলেছে বিশ্বকে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ৬ এপ্রিলের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আলটিমেটাম দিয়েছেন। অন্যথায় ইরানের জ্বালানি অবকাঠামো ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। তবে রবিবার রাতে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি ইরানের সঙ্গে একটি সমঝোতা দেখতে পাচ্ছি। এটি খুব শিগগিরই হতে পারে। পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে দুই পক্ষের মধ্যে পরোক্ষ আলোচনার চেষ্টা চালাচ্ছে।

ট্রাম্প আলোচনার কথা বললেও তেহরান তার দেওয়া ১৫ দফার শান্তি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। পরিবর্তে ইরান নিজস্ব যুদ্ধবিরতির শর্ত দিয়েছে, যার মধ্যে যুদ্ধের ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্বের স্বীকৃতির দাবি রয়েছে।

অনিক্স ক্যাপিটাল গ্রুপের প্রধান নির্বাহী গ্রেগ নিউম্যান আল-জাজিরাকে বলেন, ইউরোপের বাজারে তেলের এই ঘাটতির প্রভাব অনুভূত হতে আরও তিন সপ্তাহ সময় লাগবে। ব্রেন্ট ক্রুডের দাম ১২০ ডলার ছাড়িয়ে আরও ওপরে উঠতে পারে। তিনি সতর্ক করে বলেন, বাজারের এই অস্থিরতা আগের যেকোনও সময়ের চেয়ে ভয়াবহ এবং আগামী মাসগুলোতে এর আসল রূপ অর্থনৈতিক পরিসংখ্যানে প্রকাশ পাবে।

যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে ১২০টি জাহাজ চলাচল করত। বর্তমানে সেই সংখ্যা নগণ্য। তবে শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে ইরান কিছু ছাড় দিচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, ২০টি পাকিস্তানি পতাকাবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে তেহরান। মালয়েশিয়াসহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী জোটের বাইরের কিছু জাহাজকেও চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার ইরান সংশ্লিষ্টতা নেই এমন সাতটি জাহাজ এই প্রণালি অতিক্রম করেছে।

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের