যুক্তরাষ্ট্র কূটনীতি নিয়ে আন্তরিক নয়: ইরান

আন্তর্জাতিক ডেস্ক
০১ এপ্রিল ২০২৬, ১৯:১৮আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ২০:৩১

মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র কূটনৈতিক পথে সমস্যা সমাধানের বার্তা দিলেও বাস্তবে তারা কূটনীতি নিয়ে মোটেও ‘আন্তরিক নয়’ বলে মন্তব্য করেছে ইরান। বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই এক বিবৃতিতে এ কথা জানান।

বাগাই বলেন, ইরানের ওপর চাপিয়ে দেওয়া এই যুদ্ধ সম্পর্কে আমরা মধ্যস্থতাকারী পক্ষগুলোর কাছে আমাদের সুস্পষ্ট অবস্থান জানিয়েছি। আমরা মূলত প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছি, কারণ আমরা ক্রমাগত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা ও বোমাবর্ষণের শিকার হচ্ছি। এই পরিস্থিতিতে আমাদের সশস্ত্র বাহিনী ও দেশের জনগণ শতভাগ ইরানের ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষায় মনোনিবেশ করছে।

তিনি জানান, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্যান্য অঞ্চলের অনেক দেশই এই যুদ্ধের পরিণতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। পাকিস্তানসহ বিভিন্ন মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে ইরান জানতে পেরেছে, যুক্তরাষ্ট্র কূটনৈতিক পথে সমস্যার সমাধান চায়।

তবে এই দাবির সমালোচনা করে বাগাই বলেন, গত এক বছরের অভিজ্ঞতা প্রমাণ করে মার্কিন সরকার কূটনীতি সম্পর্কে মোটেও আন্তরিক নয়। যখনই তারা কূটনীতির কথা বলে, তা মূলত প্রতারণার উদ্দেশ্যে বা এক ধরনের মানসিক বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা হিসেবেই বলে।

বাগাই বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যেকোনও পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

সূত্র: সিএমজি

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম