ভূপাতিত পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান ব্যর্থ, দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
০৩ এপ্রিল ২০২৬, ১৯:৩২আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১৯:৩২

ইরানের মধ্যাঞ্চলে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবির পর এবার সেটির পাইলটকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ অভিযান ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে তেহরান। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে।

তাসনিম নিউজের প্রতিবেদনে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের কিছু ছবি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ভূপাতিত পাইলটকে উদ্ধারের জন্য যুক্তরাষ্ট্র ‘তল্লাশি অভিযান’ শুরু করলেও তাতে কোনও সাফল্য আসেনি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আমেরিকানরা এক ঘণ্টা আগে থেকে তাদের পাইলটকে মুক্ত করতে ব্ল্যাক হক হেলিকপ্টার এবং একটি হারকিউলিস ১৩০ বিমান ব্যবহার করে তল্লাশি অভিযান চালাচ্ছে। ইরানি সশস্ত্র বাহিনীর গুলিতে ভূপাতিত হওয়া ওই পাইলটকে উদ্ধারে তাদের এই প্রচেষ্টা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে।

উদ্ধার অভিযান এবং পাইলটের বর্তমান অবস্থা নিয়ে এখন পর্যন্ত মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। আল জাজিরা জানিয়েছে, তারা স্বাধীনভাবে ইরানের এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

এর আগে গত মার্চ মাসে ইরানি বাহিনীর হামলার মুখে একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছিল।

সূত্র: আল জাজিরা

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম