সৌদি আরবের জুবাইল তেল শোধনাগারে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
০৭ এপ্রিল ২০২৬, ১৯:৩৭আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ২০:৫৫

মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ আরও বাড়িয়ে সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পনগরী জুবাইলের পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার দেশটির প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই হামলার দায় স্বীকার করেছে।

আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের আসালুয়েহ পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে গত রাতে শত্রুপক্ষের অপরাধ ও আগ্রাসনের জবাবে এই পাল্টা হামলা চালানো হয়েছে।

উল্লেখ্য, গত রাতে ইরানের ওই স্থাপনায় বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছিল।

বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, তারা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র এবং বেশ কিছু আত্মঘাতী ড্রোন দিয়ে জুবাইলের সাদারা কমপ্লেক্সসহ অন্যান্য স্থাপনায় সফলভাবে আঘাত হেনেছে।

২০ বিলিয়ন ডলারের এই বিশাল প্রকল্পটি সৌদি আরামকো এবং মার্কিন প্রতিষ্ঠান ডাও’র একটি যৌথ উদ্যোগ। এছাড়া এক্সন মবিলের মালিকানাধীন একটি স্থাপনা এবং নিকটবর্তী জুয়াইমাহর একটি পেট্রোকেমিক্যাল কারখানাতেও হামলার দাবি করেছে আইআরজিসি। তবে জুয়াইমাহর ওই কারখানাটি শেভরন ফিলিপসের বলে ইরান দাবি করেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের যাচাইকৃত ভিডিও ফুটেজে জুবাইল শিল্পনগরী থেকে ধোঁয়া ও আগুনের কুণ্ডলী আকাশে উড়তে দেখা গেছে। জুবাইল শহরটি মূলত সৌদি আরবের জ্বালানি খাতের অন্যতম প্রাণকেন্দ্র, যেখানে আরামকো ও সাবিক-এর মতো প্রতিষ্ঠানের সঙ্গে পশ্চিমা জ্বালানি জায়ান্টদের বিলিয়ন ডলারের যৌথ বিনিয়োগ রয়েছে।

হামলার পর সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে। ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ জ্বালানি স্থাপনাগুলোর কাছে পড়েছে বলে তারা নিশ্চিত করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আল্টিমেটাম শেষ হওয়ার আগমুহূর্তে এই হামলার ঘটনা ঘটলো। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, মঙ্গলবার রাতের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের বেসামরিক অবকাঠামোতে ভয়াবহ বোমা হামলা চালানো হবে। পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানও উপসাগরীয় দেশগুলোর একই ধরনের স্থাপনায় হামলার হুমকি দিয়ে রেখেছে।

সূত্র: জেরুজালেম পোস্ট

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান