যেকোনও মুহূর্তে শেষ হতে পারে যুদ্ধবিরতি: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
১৩ এপ্রিল ২০২৬, ১৮:১৩আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১৯:১৯

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি যেকোনও মুহূর্তে শেষ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকের শুরুতে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি ‘যেকোনও সময় বদলে যেতে পারে’। হিব্রু সংবাদমাধ্যমগুলোর বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

নেতানিয়াহু জানান, পাকিস্তান থেকে ইরানের সঙ্গে আলোচনা শেষে ফেরার পথে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। তিনি বলেন, আলোচনা শুরুর শর্তাবলি ইরান চরমভাবে লঙ্ঘন করেছে, যা মার্কিনিরা সহ্য করতে পারছে না। চুক্তি ছিল যে তারা হামলা বন্ধ করবে এবং ইরান অবিলম্বে হরমুজ প্রণালি খুলে দেবে। কিন্তু তারা তা করেনি। মার্কিনিরা এটি মেনে নিতে পারছে না।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর মতে, জেডি ভ্যান্স তাকে জানিয়েছেন যে মার্কিন প্রশাসনের মূল লক্ষ্য হলো ইরান থেকে সব ধরনের সমৃদ্ধ করা পরমাণু সামগ্রী সরিয়ে ফেলা। আগামী কয়েক বছর, এমনকি কয়েক দশকেও যেন ইরানের ভেতরে কোনও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ না ঘটে, তা নিশ্চিত করতে চায় ওয়াশিংটন। নেতানিয়াহু বলেন, ‘এটিই তাদের প্রধান লক্ষ্য এবং অবশ্যই এটি আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ।’

ইরানি বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেন, এ বিষয়ে উভয়পক্ষ ‘নিরবচ্ছিন্ন সমন্বয়ের’ মধ্যে রয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের খবর উড়িয়ে দিয়ে নেতানিয়াহু বলেন, আমাদের মধ্যে ফাটল ধরার যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। বরং এর ঠিক উল্টোটিই সত্য। প্রেসিডেন্ট এবং তার দলের সঙ্গে আমাদের প্রতিদিন যে আলোচনা হচ্ছে, তা এর প্রমাণ।

তিনি আরও দাবি করেন, বর্তমানে দুই দেশের মধ্যে সমন্বয় যে পর্যায়ে পৌঁছেছে, তা ইসরায়েল কিংবা ইহুদি জনগণের ইতিহাসে এর আগে কখনও ছিল না। মূলত হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের অস্বীকৃতি এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে জটিলতার কারণেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পুনরায় যুদ্ধের দিকে মোড় নিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

 

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান