হরমুজ প্রণালির মাইন অপসারণে কাজ করছে ইরান ও যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৭ এপ্রিল ২০২৬, ২২:১৫আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ২২:১৫

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় সচল করার লক্ষ্যে সেখান থেকে সামুদ্রিক মাইন অপসারণ করতে যৌথভাবে কাজ করছে ইরান ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই দাবি করেছেন।

একাধিক পোস্টের মাধ্যমে হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরান সব সামুদ্রিক মাইন অপসারণ করেছে অথবা করছে!’ তবে এই বিষয়ে এখন পর্যন্ত ইরানের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

বিশ্বের অন্যতম প্রধান এই জ্বালানি সরবরাহ পথটি দিয়ে তেল ও অন্যান্য পণ্যবাহী বাণিজ্যিক জাহাজ চলাচলে আস্থা ফিরিয়ে আনতে এসব মাইন অপসারণ করা অত্যন্ত জরুরি। মার্কিন ও ইরানি বার্তা সংস্থার খবর অনুসারে, ইরানের বিপ্লবী গার্ডবাহিনী এই প্রণালিতে এসব মাইন স্থাপন করেছিল।

বর্তমানে এই মাইন অপসারণের কাজে মধ্যপ্রাচ্য অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন নৌবাহিনীর একটি লিটোরাল কমব্যাট শিপসহ অন্যান্য সামরিক সরঞ্জাম নিয়োজিত রয়েছে। এছাড়া মাইন অপসারণের কাজে বিশেষভাবে সক্ষম আরও দুটি জাহাজ জাপান থেকে এই অঞ্চলের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানা গেছে।

সূত্র: এপি

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের