যুদ্ধের সময় নতুন আকাশ প্রতিরক্ষা কাঠামো গড়েছে ইরান: আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক 
১৬ আগস্ট ২০২৬, ১৫:৫৬ আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১৭:৫১

যুদ্ধের ক্ষত ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন ও সংস্কার এনেছে ইরানের ইসলামিক রিভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসির এক শীর্ষ কর্মকর্তার বরাতে এ তথ্য জানা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।  

ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক তথ্যচিত্রে আইআরজিসির ওই কর্মকর্তা জানান, আগের যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ঐতিহ্যগত বা প্রথাগত আকাশ প্রতিরক্ষা মডেল থেকে সরে এসেছে তেহরান। এর অংশ হিসেবে ইরান নতুন একটি ‘আকাশ প্রতিরক্ষা কাঠামো’ গ্রহণ করেছে।

নতুন এই সংস্কার কার্যক্রমের আওতায় ইরানের কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল নেটওয়ার্ক, প্রতিরক্ষা প্রশিক্ষণ পদ্ধতি এবং কৌশলগত প্রক্রিয়ায় বেশ কিছু বড় পরিবর্তন আনা হয়েছে।

উক্ত কর্মকর্তা দাবি করেন, নতুন এই ব্যবস্থার অধীনে কৌশল, সামরিক সরঞ্জাম এবং কারিগরি প্রসেসের পরিবর্তনের পাশাপাশি আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের মাধ্যমে তথ্য সংগ্রহ ও তা আদান-প্রদানের পদ্ধতিতেও পরিবর্তন আনা হয়েছে।

তার দাবি, এ ধরনের পরিবর্তন ও আধুনিকায়নের ফলেই সংঘাতের পুরো সময়জুড়ে ইরান তাদের অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর ও সচল রাখতে সক্ষম হয়েছে।

/এএস/এমওএফ/
সম্পর্কিত
যে অঞ্চলের নারীদের কাছে ‘সবুজ শাড়ি’ শক্তির প্রতীক
তাইওয়ানে চীনের আক্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রের পূর্বাভাসে কী বলা হয়েছে
ফ্লাইদুবাইয়ের ঘটনায় ফিরে এলো বিমানবালা নিরজা ভানোটের স্মৃতি
সর্বশেষ খবর
রেমিট্যান্স ও রফতানি, দুই খাতেই চাপ বাড়ছে
রেমিট্যান্স ও রফতানি, দুই খাতেই চাপ বাড়ছে
যে অঞ্চলের নারীদের কাছে ‘সবুজ শাড়ি’ শক্তির প্রতীক
যে অঞ্চলের নারীদের কাছে ‘সবুজ শাড়ি’ শক্তির প্রতীক
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, বাংলাদেশের প্রতিপক্ষ কারা
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, বাংলাদেশের প্রতিপক্ষ কারা
উমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্বের ঘটনায় যা বললো বিমান 
উমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্বের ঘটনায় যা বললো বিমান 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা