রিয়াল মাদ্রিদ সমর্থকদের ক্লাবে হামলা

হামলাকারী আইএস সদস্যকে জীবন্ত পুড়িয়ে হত্যা

বিদেশ ডেস্ক
১৪ মে ২০১৬, ১৪:০৪আপডেট : ১৪ মে ২০১৬, ১৪:০৫
image

হামলাকারী আইএস সদস্যকে জীবন্ত পুড়িয়ে হত্যা রিয়াল সমর্থকদের ক্যাফেতে হামলার পর সন্দেহভাজন এক হামলাকারীকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে স্থানীয় জনতা। প্রত্যক্ষদর্শী সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, দগ্ধ ওই মরদেহ ক্যাফের সামনের এক খুঁটিতে ঝুলিয়ে রাখা হয়েছে। ঝুলন্ত মরদেহের মাথা নিচের দিকে ছিল। পা ছিল ওপরের দিকে।
শুক্রবার বাগদাদের ৫০ মাইল উত্তরে শিয়া অধ্যুষিত বালাড শহরের একটি ক্যাফেতে হামলা চালায় আইএস। ওই ক্যাফেতে স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের সমর্থকেরা আড্ডা দিত। বোমা হামলা ও গুলিতে অন্তত ১২ জন নিহত হন। এ ঘটনায় আরো ২৮ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা যায়।
এক বিবৃতিতে ইসলামিক স্টেট দাবি করে, ওই হামলায় তিনজন অংশ নিয়েছেন। তবে প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স একজন হামলাকারীকে শনাক্ত করতে পারার কথা জানিয়েছে।
মাদ্রিদ সমর্থকদের ক্লাবে হামলা চালিয়ে হামলাকারী পালিয়ে যান। এর কিছুক্ষণ পর কাছাকাছি এক সবজির বাজারে বিস্ফোরণ ঘটান একই হামলাকারী। বিস্ফোরণে ঘটনাস্থলেই ৪জন নিহত হন।
সবমিলে ক্লাব ও সবজির বাজারের হামলায় নিহতের সংখ্যা দাঁড়ায় ১৬ জনে।
স্থানীয়রা জানায়, সবজির বাজারে হামলার পর ওই আইএস সদস্যকে ধরে ফেলেন তারা। দোষ স্বীকারের পর তাকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়।
রয়টার্সের কাছে একজন গোয়েন্দা কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র: রয়টার্স, বিবিসি
/বিএ/

সম্পর্কিত
ইরানের সঙ্গে চুক্তি করতে ট্রাম্প এখনও প্রস্তুত: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নতুন কিছু নেই: ইরান
ট্রাম্পের নিশ্চিহ্ন করার হুমকির পর নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র-ইরান প্রথম বৈঠক
সর্বশেষ খবর
পল্টন থেকে গুলিস্তানে ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
পল্টন থেকে গুলিস্তানে ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
বাংলাদেশ থেকে জর্জিয়া ভ্রমণ: কম খরচে ৭ দিনের ট্যুর পরিকল্পনা
বাংলাদেশ থেকে জর্জিয়া ভ্রমণ: কম খরচে ৭ দিনের ট্যুর পরিকল্পনা
ধূসর শৈশবের অদৃশ্য কফিন
ধূসর শৈশবের অদৃশ্য কফিন
যেভাবে বাংলার নায়িকা হয়ে উঠলেন মুম্বাইয়ের মেয়েটি
যেভাবে বাংলার নায়িকা হয়ে উঠলেন মুম্বাইয়ের মেয়েটি
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত