নিজের মোজায় লুকানো পিস্তলের গুলিতে আহত মার্কিন তরুণ

বিদেশ ডেস্ক
১৬ মে ২০১৬, ১৫:৩০ আপডেট : ১৬ মে ২০১৬, ১৫:৩২
image

pistol নিজের মোজায় লুকানো পিস্তলের গুলিতে আহত হয়েছেন একজন মার্কিন তরুণ। এ ঘটনায় একজন নারীও আহত হয়েছেন।
রবিবার যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যে এক হাই স্কুলের গ্র্যাজুয়েশন পার্টি চলছিল স্কুলেরই ফুটবল স্ট্যাডিয়ামে।  সেসময় ওই তরুণের মোজায় একটি পিস্তল লুকানো ছিল। সেই পিস্তল থেকে বের হওয়া গুলিতে ওই ব্যক্তিসহ এক নারী আহত হন। স্থানীয় পুলিশ এটিকে দুর্ঘটনা বলে উল্লেখ করেছে।
অগাস্টার পুলিশ প্রধান টেইলর ব্রিউয়ার জানান, কানসাসের অগাস্টা হাই স্কুলের গ্র্যাজুয়েশন পার্টিতে এক ব্যক্তি তার পায়ের মোজায় লুকিয়ে একটি পিস্তল নিয়ে যান। পায়ে অস্বস্তির জন্য পিস্তলটি সরাতে গেলে তিনি পায়ে গুলিবিদ্ধ হন। একই গুলিতে অপর এক নারীও আহত হন।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, ওই আহত যুবক নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে যান। উইচিন্টার এক হাসপাতাল জানিয়েছে, আহত নারী তাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তার আঘাত গুরুতর ছিল না।
পুলিশ প্রধান টেইলর ব্রিউয়ার জানিয়েছেন, এটি দুর্ঘটনা হলেও, যেহেতু স্কুল প্রাঙ্গনে আগ্নেয়াস্ত্র বহন করা অবৈধ, তাই তিনি এই বিষয়ে মামলা দায়ের করবেন। সূত্র: দ্য গার্ডিয়ান।

আরও পড়ুন: 

ব্রিটেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে ভিন্ন অবস্থান ট্রাম্পের

নারীদের ‘সম্ভোগের বস্তু’ ভাবতেন ট্রাম্প!

নতুন হিটলার হতে চাইছে ইউরোপীয় ইউনিয়ন: প্রভাবশালী ব্রিটিশ এমপি

/এসএ/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 
যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার, সেই রিসোর্টের মালিক আত্মগোপনে
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার, সেই রিসোর্টের মালিক আত্মগোপনে
ঠিকাদার খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার হিসেবে দিলে তা ঘুষ হবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ঠিকাদার খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার হিসেবে দিলে তা ঘুষ হবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি
ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন