‘রোয়ানু’র প্রভাবে শ্রীলঙ্কায় নিহত ৬৪, ঘরহারা ৩ লাখ

বিদেশ ডেস্ক
২১ মে ২০১৬, ২০:৫৩ আপডেট : ২১ মে ২০১৬, ২১:৪৪
image


শ্রীলঙ্কায় ভূমিধসের পর সেনা সদস্যদের উদ্ধার তৎপরতা ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। এখনও শিশুসহ দেড় শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। এছাড়া বন্যার কবল থেকে বাঁচতে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন ৩ লাখ মানুষ।
প্রবল বৃষ্টিপাতের ফলে দেখা দেয় আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধস। শ্রীলঙ্কার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, দুর্যোগ কবলিত এলাকার প্রায় ৩ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
বঙ্গোপসাগরে চলমান ঘূর্নিঝড় রোয়ানুর প্রভাবে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ আরো কিছু অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ ছিল তিন’শ মিলিমিটারেরও বেশি। দেশটির মাহাইল্লুপ্পালামা এলাকায় এক সপ্তাহে বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে পাঁচ’শ মিলিমিটারেরও বেশি।
শ্রীলঙ্কার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, কলম্বোর এক’শ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলীয় কেগালি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই এলাকায় দু’টি পৃথক ভূমিধসের ঘটনায় অন্তত ৩৪ জন  নিহত হন।
সূত্র: ইন্ডিয়া টুডে, অ্যাকু-ওয়েদার, রিলিফ ওয়েব।
আরও পড়ুন: 

প্রায় সব অস্ত্রবাজকেই পাশে পাচ্ছেন ট্রাম্প!

ইসলাম কখনও শান্তির ধর্ম নয়: আইএস!

দুই বছরের মধ্যে বন্ধ হচ্ছে বাংলাদেশ-ভারত সীমান্ত!

/এসএ/

সম্পর্কিত
শুভেন্দুর বিরুদ্ধে বিতর্কিত পোস্ট, পুলিশের পরিদর্শক বরখাস্ত
শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে: ভারত
টিকিট থাকার পরও বোর্ডিং না পেয়ে যাত্রীর মৃত্যু, এয়ারলাইনকে ২৬ লাখ রুপি জরিমানা
সর্বশেষ খবর
যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার
যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 
যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার, সেই রিসোর্টের মালিক আত্মগোপনে
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার, সেই রিসোর্টের মালিক আত্মগোপনে
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন