মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব জামায়াত নেতাকে ‘নিশান-ই-পাকিস্তান’ খেতাব দেওয়ার প্রস্তাব

বিদেশ ডেস্ক
২৫ মে ২০১৬, ১৫:৫৭ আপডেট : ২৫ মে ২০১৬, ১৬:১৬

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া আল-বদর ও জামায়াত নেতা মতিউর রহমান নিজামীসহ মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সব জামায়াত নেতাকে পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় খেতাব নিশান-ই-পাকিস্তান সম্মাননায় ভূষিত করার প্রস্তাব করেছে পাঞ্জাব। মঙ্গলবার পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ-পিএমএল-এন)সদস্য আলাউদ্দিন শেখ প্রস্তাবটি উত্থাপন করেন।

এর আগে নিজামীর ফাঁসি কার্যকরের পরও পাঞ্জাবের প্রাদেশিক পরিষদেই একটি নিন্দা প্রস্তাব পাস হয়েছিল।

পাকিস্তানের দুনিয়া টিভির খবরে বলা হয়, আলিউদ্দিন শেখের প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, পাকিস্তানের পক্ষে অবস্থান নেওয়ায় জামায়াতে ইসলামীর নেতাদের ফাঁসি দিচ্ছে বাংলাদেশ। তাই তাদের ‘নিশান-ই-পাকিস্তান’ সম্মাননায় ভূষিত করা উচিত।

উল্লেখ্য, নিজামীর ফাঁসির রায় কার্যকরের পর পাকিস্তান জামায়াত ও ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিক-ই-ইনসাফ নিন্দা জানায়। এমনকি পাকিস্তানের পার্লামেন্টেও একটি নিন্দা প্রস্তাব পাস হয়।

মানবতা বিরোধী অপরাধে বিভিন্ন ফাঁসি কার্যকরের ঘটনায় পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দল ও সংসদের নিন্দা প্রস্তাব ও প্রতিক্রিয়াকে বাংলাদেশের ‘অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছে ঢাকা।

আরও পড়ুন:

/এএ/বিএ/

সম্পর্কিত
রাখাইনে মিয়ানমার বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
উত্তর প্রদেশে ভারী বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮১
ল্যান্ডিংয়ের সময় ইন্ডিগোর উড়োজাহাজে টেক-অফ দুর্ঘটনা
সর্বশেষ খবর
নতুন গণভোটের প্রস্তাব সরকারের, সংকট না সমাধান?
নতুন গণভোটের প্রস্তাব সরকারের, সংকট না সমাধান?
বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত
বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত
মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের পৃথক বৈঠকের সম্ভাবনা, সমাধান কি আসবে?
মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের পৃথক বৈঠকের সম্ভাবনা, সমাধান কি আসবে?
সমঅধিকারের ভিত্তিতে সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
সমঅধিকারের ভিত্তিতে সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!