ম্যানহাটনে বিস্ফোরণ

সন্দেহভাজন আকায়েদের সিসিটিভি ছবি প্রকাশ

বিদেশ ডেস্ক
১১ ডিসেম্বর ২০১৭, ২৩:০০আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ২৩:১৭

নিউ ইয়র্কের ম্যানহাটনের বাস টার্মিনালের বিস্ফোরণে জড়িত সন্দেহে আটক বাংলাদেশির সিসিটিভি ছবি প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ। রক্ষণশীল ধারার ওই সংবাদমাধ্যম জানিয়েছে, পোর্ট অথরিটি বাস টার্মিনাল কর্তৃপক্ষের কাছে ছবিটি সংগ্রহ করেছে তারা।

সন্দেজভাজন বাংলাদেশি আকায়েদের সিসিটিভি ছবি

নিউ ইয়র্কের ম্যানহাটনের বাস টার্মিনালের বিস্ফোরণে জড়িত সন্দেহে আটক বাংলাদেশি আকায়েদকে জিজ্ঞাসাবাদ করেছে নিউ ইয়র্ক পুলিশ। সাত বছর আগে বাংলাদেশ থেকে তিনি যুক্তরাষ্ট্রে গেছেন বলে জানা গেছে। বিস্ফোরণের ঘটনায় চারজন আহত হলেও সবাই আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে বিস্ফোরণের ঘটনাটিকে জঙ্গি হামলা মনে করছে নিউ ইয়র্ক পুলিশ।

তারা আনুষ্ঠানিকভাবে ২৭ বছর বয়সী আকায়েদের জাতীয়তা নিশ্চিত করেনি। তবে একজন সাবেক পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে এমএসএনবিসি দাবি করেছে, আটককৃত আকায়েদ বাংলাদেশি এবং জঙ্গিগোষ্ঠী আইএস-এর দ্বারা অনুপ্রাণিত। 

/আরএ/বিএ/
সম্পর্কিত
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ হবে ‘বিপজ্জনক নজির’: রুবিও
শর্ত ছাড়াই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি, কংগ্রেসে পাঠাচ্ছেন ট্রাম্প
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
নিট পরীক্ষা পুরোপুরি বাতিল চায় বিজয়ের টিভিকে 
নিট পরীক্ষা পুরোপুরি বাতিল চায় বিজয়ের টিভিকে 
অবসরের আভাস দিয়ে মার্টিনেজ, ‘এটাই সরে দাঁড়ানোর সময় কিনা ভাবছি’
অবসরের আভাস দিয়ে মার্টিনেজ, ‘এটাই সরে দাঁড়ানোর সময় কিনা ভাবছি’
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু