খালেদা জিয়ার মুক্তির সিদ্ধান্তকে স্বাগত অ্যামনেস্টির

বিদেশ ডেস্ক
২৪ মার্চ ২০২০, ২০:০০ আপডেট : ২৪ মার্চ ২০২০, ২০:০৩

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মঙ্গলবার টুইটারে দেওয়া এক পোস্টে এমন প্রতিক্রিয়া জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়া। খালেদা জিয়া। ফাইল ছবি

টুইটে বলা হয়, ‘আমরা মানবিক কারণে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে কারামুক্তি দেওয়ার বাংলাদেশি কর্তৃপক্ষের সিদ্ধান্তকে স্বাগত জানাই। যেহেতু তিনি এমন অসুস্থতায় ভুগছেন যা তার জীবনকে বিপন্ন করে তুলেছে, তাই তাকে অবশ্যই প্রয়োজনীয় অবাধ স্বাস্থ্যসেবা দিতে হবে।’

প্রসঙ্গত, আজ মঙ্গলবার (২৪ মার্চ) আইনমন্ত্রী আনিসুল হক এক সংবাদ সম্মেলনে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাহী আদেশ বলে ফৌজদারি আইনের ৪০১ ধারায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তির সুপারিশ করেছে সরকার। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে আজ রাতেই অথবা আগামীকাল যে কোনও সময়ে মুক্তি পেতে যাচ্ছেন খালেদা জিয়া।

কিছুদিন আগে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য সরকারের নির্বাহী আদেশ বলে মুক্তির আবেদন করা হয়েছিল। তবে, প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে তার মুক্তির সুপারিশ করা হলেও তিনি বিদেশে যেতে পারবেন না বলে সরকারের পক্ষ থেকে শর্ত থাকছে।

/এমপি/
সম্পর্কিত
নতুন রেকর্ড গড়তে প্রস্তুত বিশ্বের বৃহত্তম আইস-স্নো পার্ক
২৪ ঘণ্টার মধ্যে রাজপথে নামার প্রস্তুতি নিতে বিরোধী নেতাদের নির্দেশ রাহুলের
এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে দাবানল, উদ্বেগ আইএমএফের
সর্বশেষ খবর
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুরকে গ্রেফতার দেখালেন আদালত
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুরকে গ্রেফতার দেখালেন আদালত
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ
কেরানীগঞ্জে মাইক্রোবাসে মিল‌লো মাদক, আটক ২
কেরানীগঞ্জে মাইক্রোবাসে মিল‌লো মাদক, আটক ২
‘আমার প্রেসিডেন্ট… দুঃখিত, আমার স্বামী’, প্রথম ব্রিফিংয়েই বিব্রত ট্রাম্পের প্রেস সচিব
‘আমার প্রেসিডেন্ট… দুঃখিত, আমার স্বামী’, প্রথম ব্রিফিংয়েই বিব্রত ট্রাম্পের প্রেস সচিব
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন