রাশিয়ার কাছ থেকে মিসাইল কিনবে ভারত

বিদেশ ডেস্ক
১৭ ডিসেম্বর ২০১৫, ১৯:২৫আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৯:২৮

রাশিয়ার এস-৪০০ মিসাইল

ভারতের প্রতিরক্ষা কাউন্সিল রাশিয়ার কাছ থেকে চারটি অত্যাধুনিক মিসাইল ক্রয়ের অনুমতি দিয়েছে। বৃহস্পতিবার রাশিয়ার থেকে চারটি এস-৪০০ আকাশ প্রতিরক্ষার মিসাইল কেনার অনুমতি দেওয়া হয় বলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুটি সুত্র জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বিষয়টি জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, ত্রিশ হাজার কোটি রুপিতে রাশিয়ার সঙ্গে চুক্তিটি হতে পারে। তবে ক্রয় প্রক্রিয়ার সময় আলোচনার মাধ্যমে চূড়ান্ত মূল্য নির্ধারিত হবে।

খবরে বলা হয়, ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরনো হয়ে পড়েছে। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক ও শক্তিশালী করতে আগ্রহী দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলতি ডিসেম্বর মাসেই নরেন্দ্র মোদি মস্কো সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন।

/এএ/

সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি