করোনায় মৃত মার্কিনিদের সম্মানে পতাকা অর্ধনমিত রাখবে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
২২ মে ২০২০, ১২:৪৮আপডেট : ২২ মে ২০২০, ১২:৪৯

করোনাভাইরাস মহামারিতে যুক্তরাষ্ট্রের মৃত নাগরিকদের সম্মানে তিনদিন পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি এই নির্দেশ দেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

করোনায় মৃত মার্কিনিদের সম্মানে পতাকা অর্ধনমিত রাখবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা যখন এক লাখের দিকে এগিয়ে যাচ্ছে তখন এই ঘোষণা দিলেন ট্রাম্প। দেশটির বিরোধী দল ডেমোক্র্যাটের পক্ষ থেকে এক লাখ প্রাণহানি হলে পতাকা অর্ধনমিত করার আহ্বান জানানো হয়েছিল।

টুইটারে ট্রাম্প লিখেছেন, করোনাভাইরাসে যেসব আমেরিকান নাগরিকের প্রাণহানি হয়েছে তাদের সম্মানে সব কেন্দ্রীয় ভবন ও জাতীয় স্মৃতিস্তম্ভে আগামী তিনদিন পতাকা অর্ধনমিত রাখব।

ট্রাম্প আরও জানিয়েছেন, সোমবার পর্যন্ত পতাকা অর্ধনমিত থাকবে। ওই দিন দেশটি স্মৃতি দিবস পালন করবে। দায়িত্ব পালনের সময় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রয়াত সেনাদের স্মরণে দিবসটি পালন করা হয়ে থাকে।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দিন দিন বাড়ছেই। এখন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ৯৪ হাজার ৫০০। করোনায় বিশ্বের সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। শুক্রবার দুপুর পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৫১ লাখ ছাড়িয়ে গেছে এবং মৃত্যু হয়েছে সোয়া তিন লাখের বেশি মানুষের।

/এএ/
সম্পর্কিত
ইরানকে ‘শাস্তি’ দেওয়ার সৃজনশীল বুদ্ধি খুঁজছে মার্কিন সেনাবাহিনী
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মজুত প্রায় শেষ
নতুন শুল্ক নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৫ অঙ্গরাজ্যের মামলা
সর্বশেষ খবর
হামলায় আহতদের দেখতে গিয়ে হাসপাতালে ‘অবরুদ্ধ’ জবি শিক্ষক
হামলায় আহতদের দেখতে গিয়ে হাসপাতালে ‘অবরুদ্ধ’ জবি শিক্ষক
বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক, শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল
বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক, শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল
আকামা নবায়ন নিয়ে সুখবর দিলো সৌদি আরব 
আকামা নবায়ন নিয়ে সুখবর দিলো সৌদি আরব 
চা খেয়ে বাড়ি ফেরার পথে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকে পিটিয়ে হত্যা
চা খেয়ে বাড়ি ফেরার পথে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান 
লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই