ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব খারিজ চীনের

বিদেশ ডেস্ক
২৯ মে ২০২০, ১৫:৪২আপডেট : ২৯ মে ২০২০, ২০:৪৪

ভারতের সঙ্গে সীমান্ত সমস্যা মেটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব খারিজ করে দিয়েছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, সংশ্লিষ্ট দুই দেশ আলোচনা ও পরামর্শের মাধ্যমে বিষয়গুলোর মীমাংসা করতে সক্ষম। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব খারিজ চীনের ভারত এবং চীনের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। সম্প্রতি সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। ৯ মে ভারতের একটি টহল টিমের কমপক্ষে ১৫ থেকে ২০ জন কর্মীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে চীনা সেনারা।

দিল্লির অভিযোগ, সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করেছে চীনের সেনাবাহিনী। এরমধ্যেই বুধবার আকস্মিকভাবে চীন ও ভারতের সীমান্ত বিরোধে মধ্যস্থতার প্রস্তাব দেন ট্রাম্প।

এদিন টুইটারে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আমরা ভারত ও চীন দুই দেশকেই জানিয়েছি যুক্তরাষ্ট্র তাদের মধ্যকার ক্রমবর্ধমান সীমান্ত বিরোধে মধ্যস্থতা করতে প্রস্তুত, ইচ্ছুক ও সক্ষম। আপনাদের ধন্যবাদ!’

ট্রাম্পের ওই টুইটের পর আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে নিজেদের প্রতিক্রিয়া জানায় বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান জানান, সামরিক পরিস্থিতির সমাধানে কোনও তৃতীয় পক্ষের ‘হস্তক্ষেপ’ চায় না দুই দেশ।

ঝাও লিজিয়ান বলেন, ‘চীন ও ভারতের মধ্যে নিজেদের সীমান্ত সম্পর্কিত সমস্যা নিয়ে আলোচনা করার নির্দিষ্ট পদ্ধতি ও যোগাযোগের ব্যবস্থা রয়েছে। আমরা আলাপ আলোচনার মাধ্যমে যথাযথভাবে সমস্যাগুলো সমাধান করতে সক্ষম। এ বিষয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কোনও প্রয়োজন নেই।’

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
বিশ্বজুড়ে অস্থিরতা, অনিশ্চয়তা: জাতিসংঘের অধিবেশনে কূটনীতিকদের উদ্বেগ
ইরানি এয়ারলাইনসে মার্কিন ‘অবৈধ’ নিষেধাজ্ঞার বিরোধিতা চীনের
নতুন অস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রকে হামলার হুঁশিয়ারি ইরানের
সর্বশেষ খবর
চোটের কাছে হার মানলেন মার্ক উড
চোটের কাছে হার মানলেন মার্ক উড
পাবনা কলেজ কীভাবে হলো এডওয়ার্ড, দেশ স্বাধীনের আগেই সরকারি
পাবনা কলেজ কীভাবে হলো এডওয়ার্ড, দেশ স্বাধীনের আগেই সরকারি
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
বাসা থেকে বেরিয়ে ৮ দিন এদিক-সেদিক, টঙ্গী থেকে ১১ বছরের শিশু উদ্ধার
বাসা থেকে বেরিয়ে ৮ দিন এদিক-সেদিক, টঙ্গী থেকে ১১ বছরের শিশু উদ্ধার
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা