প্রথম কৃষ্ণাঙ্গ নারী প্রকৌশলীর নামে নাসার সদর দফতরের নামকরণ

বিদেশ ডেস্ক
২৫ জুন ২০২০, ১৩:৫৪আপডেট : ২৫ জুন ২০২০, ১৩:৫৮
image

কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে ফুঁসে ওঠা যুক্তরাষ্ট্রে বর্ণবাদের বিরুদ্ধে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল সে দেশের মহাকাশ গবেষণা সংস্থা (নাসা)। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থাটি তাদের হেডকোয়ার্টার বিল্ডিংয়ের নাম পরিবর্তন করে প্রথম কৃষ্ণাঙ্গ নারী প্রকৌশলীর নামে নামকরণের ঘোষণা দিয়েছে।

প্রথম কৃষ্ণাঙ্গ নারী প্রকৌশলীর নামে নাসার সদর দফতরের নামকরণ

শ্বেতাঙ্গ পুলিশের বর্বর নির্যাতনে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যার পর জনগণের ক্ষোভের মুখে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র পুলিশে সংস্কার আনার ঘোষণা দিতে বাধ্য হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বজুড়ে বিভিন্ন স্থানে ভাঙা হয়েছে শ্বেতাঙ্গ উপনিবেশিক শাসকদের ভাস্কর্য। জাতিগত অসমতা নিয়ে বিতর্কের মুখে ত্বক ফর্সা করার ক্রিম বিক্রি না করার ঘোষণা দিয়েছে জনসন অ্যান্ড জনসন। সেই ধারাবাহিকতায় নতুন সংযোজন নাসার পদক্ষেপ।

সিবিএস নিউজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, নাসার হেডকোয়ার্টার বিল্ডিংয়ের নাম পরিবর্তন করে ‘মেরি উইলিয়াম জ্যাকসন’ নাম রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার সংস্থাটির প্রশাসক জিম ব্রিডেনস্টাইন এ ঘোষণা দেন। মেরি মার্কিন এই মহাকাশ সংস্থার প্রথম  আফ্রিকান-আমেরিকান নারী প্রকৌশলী।

১৯৫০-এর দশকে ভার্জিনিয়ার হ্যাম্পটনে অবস্থিত নাসার ল্যাংলে রিসার্চ সেন্টারে কর্মজীবন শুরু করেন মেরি জ্যাকসন। মহাকাশ সংস্থার প্রথম কৃষ্ণাঙ্গ নারী প্রকৌশলী হিসেবে বিভিন্ন প্রকল্পের সঙ্গে জড়িত ছিলেন।

গতবছর নাসার এই ভবনের নাম রাখা হয়েছিল ‘হিডেন ফিগারস ওয়ে’। মূলত মহাকাশ গবেষণা সংস্থায় আগে যে সব আফ্রিকান-আমেরিকান নারী কর্মী ছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওই নামকরণ করা হয়েছিল। তবে এখন আর অপ্রকাশ্য (হিডেন) নয়, তাদের প্রকাশ্যেই সামনে আনতে চাইছে নাসা।

জিম ব্রিডেনস্টাইন বলেছেন, ‘আর অপ্রকাশ্য নয়, নারী, আফ্রিকান আমেরিকানসহ যারা  নাসার সাফল্যের ইতিহাসের নেপথ্যে ভূমিকা রেখেছেন, তাদের সবার নামকে স্বীকৃতি দেওয়া হবে’।

/বিএ/
সম্পর্কিত
মস্কো সফরে সিআইএ পরিচালক জন র‌্যাটক্লিফ
ইরানের সঙ্গে বাণিজ্য: মার্কিন নিষেধাজ্ঞার হুমকিতে চীনের প্রতিবাদ
ট্রাম্পের শুল্ক ও ইরান যুদ্ধে সংকটে যুক্তরাষ্ট্রের কৃষকরা
সর্বশেষ খবর
আর্জেন্টিনার এনজোকে চায় ম্যানচেস্টার সিটি, চেলসি কী বলছে? 
আর্জেন্টিনার এনজোকে চায় ম্যানচেস্টার সিটি, চেলসি কী বলছে? 
ভারতের পতাকার বিধি লঙ্ঘনের অভিযোগে উর্বশী, আইনে কী বলা আছে
ভারতের পতাকার বিধি লঙ্ঘনের অভিযোগে উর্বশী, আইনে কী বলা আছে
‘আমার নির্বাচনি এলাকায় রাজনৈতিক নেতাদের স্কুল-কলেজের সভাপতি করা যাবে না’
‘আমার নির্বাচনি এলাকায় রাজনৈতিক নেতাদের স্কুল-কলেজের সভাপতি করা যাবে না’
বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ১১২ স্কোর নিয়ে বিশ্বে ১২ নম্বরে ঢাকা 
বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ১১২ স্কোর নিয়ে বিশ্বে ১২ নম্বরে ঢাকা 
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?