সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে আচমকা লাদাখে মোদি

বিদেশ ডেস্ক
০৩ জুলাই ২০২০, ১৪:৩৯আপডেট : ০৩ জুলাই ২০২০, ১৬:৪৩
image

সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে লাদাখে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার সকালেই তিনি বিশেষ বিমানে আচমকা লাদাখের লেহ ঘাঁটিতে যান। তার সঙ্গে ছিলেন তিন বাহিনীর প্রধান চিফ অব ডিফেন্স জেনারেল বিপিন রাওয়াত ও সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরবনে।

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে আচমকা লাদাখে মোদি

প্রধানমন্ত্রীর দফতরের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়, মোদি খুব ভোরেই ওই এলাকায় পৌঁছে যান। সেখানে তিনি পদাতিক সেনা, বিমান বাহিনী ও আইটিবিপি (ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশ) কর্মীদের সঙ্গে নানা বিষয়ে কথাবার্তা বলছেন। যে এলাকায় তিনি এখন আছেন সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১১,০০০ ফুট ওপরে, জ্যানস্কর রেঞ্জের ওই এলাকা খুবই দুর্গম।

কয়েক মাস ধরে চলা সীমান্ত উত্তেজনা মারাত্মক হয়ে ওঠে গত ১৫ জুন। গালওয়ান উপত্যকায় চীনের পিপলস লিবারেশন আর্মির সঙ্গে নিরস্ত্র সংঘাতে অন্তত ২০ ভারতীয় সেনা নিহত হন। ওই ঘটনার পর লাদাখের গালওয়ান উপত্যকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
‘সাজাপ্রাপ্তদের ফেরতের বিষয়ে ভারত থেকে সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি’
প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করে সমস্যার কথা জানালেন স্কুলবন্ধু, সঙ্গে সঙ্গে সমাধান
জ্বালানি সাশ্রয়ে ‘স্মার্ট লকডাউনে’র চিন্তা পাকিস্তানের
সর্বশেষ খবর
গাজায় ভবন ধসে নিহত ২০, ধ্বংসস্তূপে নিচে আটকা শতাধিক
গাজায় ভবন ধসে নিহত ২০, ধ্বংসস্তূপে নিচে আটকা শতাধিক
গ্যাস সরবরাহ বাড়লেও বিদ্যুৎ পরিস্থিতির অবনতি, বেড়েছে লোডশেডিং
গ্যাস সরবরাহ বাড়লেও বিদ্যুৎ পরিস্থিতির অবনতি, বেড়েছে লোডশেডিং
সিনেমার উন্নতির জন্য প্রধানমন্ত্রী একটি পরিপূর্ণ রিপোর্ট চেয়েছিলেন: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
সিনেমার উন্নতির জন্য প্রধানমন্ত্রী একটি পরিপূর্ণ রিপোর্ট চেয়েছিলেন: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
৮ বিভাগের অধিনায়কদের মাথায় উঠলো ব্যাগি ক্যাপ
৮ বিভাগের অধিনায়কদের মাথায় উঠলো ব্যাগি ক্যাপ
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার