বাংলাদেশ-ইতালি সম্পর্কে চিড় ধরেনি বরং সুদৃঢ় হয়েছে: রাষ্ট্রদূত

বিদেশ ডেস্ক
১৮ জুলাই ২০২০, ১৫:৩৫আপডেট : ১৮ জুলাই ২০২০, ১৬:৫৯
image

রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার দাবি করেছেন, করোনাভাইরাসের ভুয়া সার্টিফিকেট প্রশ্নে দেশি-বিদেশি সংবাদমাধ্যমে বাংলাদেশিদের নিয়ে ইতালির কর্তৃপক্ষের বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে৷ জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের বাংলা বিভাগকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, বাংলাদেশের সঙ্গে ইতালির সম্পর্কে কোনও চিড় ধরেনি। বরং তা সুদৃঢ় হয়েছে।

আবদুস সোবহান সিকদার। ছবি: রোমের বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইট থেকে নেওয়া

বাংলাদেশ থেকে ইতালিতে ফিরে যাওয়া প্রবাসীদের একটি উল্লেখযোগ্য অংশ করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। সেখানকার সংবাদমাধ্যমে এ নিয়ে বিভিন্ন খবর বেরিয়েছে। বাংলাদেশ থেকে নাগরিকদের প্রবেশ এবং ফ্লাইটও বাতিল করেছে ইতালি সরকার।

ডয়চে ভেলে বাংলা বিভাগের ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশোতে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আবদুস সোবহান সিকদার বলেন, ‘আস্থার ক্ষেত্রে (ইতালি সরকারের) আদৌ কোনও চিড় ধরেছে বলে আমার মনে হয় না। ইতালির সঙ্গে বাংলাদেশের অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের ক্ষেত্রে আদৌ কোনও চিড় ধরে নাই, বরং তা আরও উন্নত হয়েছে। ইতালির সঙ্গে সব ক্ষেত্রে বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ় হয়েছে।’

রাষ্ট্রদূত বলেন, ‘সরকারের পাশাপাশি ইতালির নাগরিকদের সঙ্গেও বাঙালিদের সুসম্পর্ক রয়েছে। এখানকার থানার লোকজনও বাংলাদেশিদের সহযোগিতা করে। ইতালির কর্তৃপক্ষও বাংলাদেশিদের ভালো জানে।’

বাংলাদেশিরা ভুয়া করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ইতালি প্রবেশ করেছেন বলে খবর বেরিয়েছে সেখানকার সংবাদমাধ্যমে। অনেক প্রবাসীর অভিযোগ, সাম্প্রতিক সময়ে ইতালির স্থানীয় নাগরিকরা বাংলাদেশিদের অশ্রদ্ধার চোখে দেখছেন, তারা বিরূপ আচরণের শিকার হচ্ছেন। তবে রাষ্ট্রদূত এসব অভিযোগের ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। বলেছেন, ‘বাস্তব ঘটনা হলো, নেগেটিভ সার্টিফিকেটের কোনও বাধ্যবাধকতা ছিলই না। বিমানবন্দরে করোনা সার্টিফিকেট চাওয়াই হয়নি।’ 

রাষ্ট্রদূত জানান, এ নিয়ে সেখানকার সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানানো হলেও তা ছাপানো হয়নি।

/বিএ/এমএমজে/
সম্পর্কিত
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, দেড় শতাধিক অভিবাসী উদ্ধার
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
জবিতে ছাত্রদলের হামলার প্রতিবাদ, জাতীয় ছাত্রশক্তির ৫ দফা দাবি
জবিতে ছাত্রদলের হামলার প্রতিবাদ, জাতীয় ছাত্রশক্তির ৫ দফা দাবি
বিএনপির কমিটিতে পদ পেলেন যুবলীগ নেতা, ফেসবুকে লিখলেন শুকরিয়া
বিএনপির কমিটিতে পদ পেলেন যুবলীগ নেতা, ফেসবুকে লিখলেন শুকরিয়া
বিছানায় যাওয়ার মাত্র ৮ সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়েন মোদি
বিছানায় যাওয়ার মাত্র ৮ সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়েন মোদি
তুরস্কে পৌঁছেই সালাহ বললেন, ‘তোমরা কি প্রস্তুত?’
তুরস্কে পৌঁছেই সালাহ বললেন, ‘তোমরা কি প্রস্তুত?’
সর্বাধিক পঠিত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল