কড়া নিরাপত্তায় চেংডু কনস্যুলেট ছাড়ছেন কর্মীরা

বিদেশ ডেস্ক
২৬ জুলাই ২০২০, ১৭:১৮আপডেট : ২৬ জুলাই ২০২০, ১৭:৩৫
image

চীনের দেওয়া সময়সীমা অনুযায়ী, সোমবারের মধ্যে চেংডু কনস্যুলেট বন্ধ করতে হবে যুক্তরাষ্ট্রকে। আর সে সময়সীমাকে সামনে রেখে এরইমধ্যে কনস্যুলেট ছাড়তে শুরু করেছেন সেখানকার কর্মীরা। ভবনের বাইরে জারি করা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। কনস্যুলেটের প্রবেশপথের বিপরীত দিকে সাদা পোশাকে অবস্থান নিয়েছে পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

চেংডু কনস্যুলেট

বাণিজ্যযুদ্ধ, দক্ষিণ চীন সাগরের নিয়ন্ত্রণ, হংকংয়ে চীনের নিরাপত্তা আইন জারিসহ নানা বিষয় নিয়ে গত কয়েক বছর ধরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির ‍দুই দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিরোধ চলছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র হিউস্টনের চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশ দেওয়ার প্রতিক্রিয়ায় পাল্টা ব্যবস্থা হিসেবে চীন শুক্রবার সিচুয়ানের চেংডুতে মার্কিন কনস্যুলেট বন্ধ করার নির্দেশ দেয়। পাল্টাপাল্টি কনস্যুলেট বন্ধের নির্দেশ সেই বিরোধ চরমে ওঠার প্রমাণ দিচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৫ জুলাই) চেংডু কনস্যুলেট প্রাঙ্গণে একটি কোচ দেখা গিয়েছিল। সেটি রবিবার সকালে ওই এলাকা ত্যাগ করেছে। তবে এর ভেতরে কি বা কারা ছিল তা জানা যায়নি। শুক্রবার থেকেই কনস্যুলেট কর্মীদের আসা-যাওয়া করতে দেখা যাচ্ছে। অন্তত একজন কর্মীকে স্যুটকেস নিয়ে আসা-যাওয়া করতে দেখা গেছে। শনি ও রবিবার কয়েকটি রিমুভাল ভ্যানও আসা-যাওয়া করেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের চেংডু কনস্যুলেট বন্ধ হয়ে যাওয়ার খবরে ওই এলাকায় ভিড় জমিয়েছে উৎসুক জনতা। অনেকে কনস্যুলেটের বাইরে দাঁড়িয়ে ছবি তুলছে, ভিডিও করেছে। তাদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ। ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। শুধু কনসুলার ও পুলিশের গাড়িগুলোকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যে আধুনিক অস্ত্র পাঠানোর গতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
কমিউনিস্ট পার্টির শাসনের জন্য হুমকি এআই, চীনা গোয়েন্দাপ্রধানের হুঁশিয়ারি
মদের জন্য মাঝআকাশে যাত্রীর তাণ্ডব, ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় ও লাথি
সর্বশেষ খবর
দেশজুড়ে পেসার খুঁজবে বিসিবি, শুরু হচ্ছে ‘বোলার হান্ট’
দেশজুড়ে পেসার খুঁজবে বিসিবি, শুরু হচ্ছে ‘বোলার হান্ট’
উত্তরপত্র মূল্যায়নে গাফিলতির অভিযোগ, কী ব্যবস্থা নেবে সরকার?
উত্তরপত্র মূল্যায়নে গাফিলতির অভিযোগ, কী ব্যবস্থা নেবে সরকার?
আজ কেমন থাকবে আবহাওয়া
আজ কেমন থাকবে আবহাওয়া
পরীক্ষার খাতা মূল্যায়নে রাবিতে চালু হচ্ছে ‘কোডিং পদ্ধতি’
পরীক্ষার খাতা মূল্যায়নে রাবিতে চালু হচ্ছে ‘কোডিং পদ্ধতি’
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে