গান্ধীর অবদানকে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের বিশেষ উদ্যোগ

বিদেশ ডেস্ক
০২ আগস্ট ২০২০, ১৩:০৩ আপডেট : ০২ আগস্ট ২০২০, ১৩:০৭
image

মহাত্মা গান্ধীর অবদানকে স্বীকৃতি দিতে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা ভাবছে যুক্তরাজ্য। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের স্বাধীনতা সংগ্রামের মহানায়কের স্মরণে একটি ধাতব মুদ্রা ছাড়ার কথা বিবেচনা করা হচ্ছে।

গান্ধীর অবদানকে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের বিশেষ উদ্যোগ

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের রয়েল মিন্ট অ্যাডভাইজরি কমিটিকে (আরএএমসি) লেখা এক চিঠিতে ব্রিটিশ অর্থমন্ত্রী রিশি সুনাক কৃষ্ণাঙ্গ, এশীয় ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষ বিশেষ ব্যক্তির অবদানকে স্বীকৃতি দিতে অনুরোধ করেছিল। শনিবার যুক্তরাজ্য ট্রেজারির এক ইমেইল বিবৃতিতে বলা হয়, ‘আরএএমসি এখন গান্ধীর স্মরণে একটি কয়েনের কথা ভাবছে’। 

গান্ধীর জন্মদিন ২ অক্টোবর এখন সারাবিশ্বেই আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে পালিত হয়।১৮৬৯ সালে জন্ম নেওয়া গান্ধী জীবনভর অহিংস আন্দোলনের সপক্ষে প্রচার চালিয়েছেন, ভারতের স্বাধীনতা সংগ্রামে তার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা।

ব্রিটিশ শাসনের হাত থেকে দেশকে মুক্ত করার মাত্র কয়েক মাস পর ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি ‘ভারতের জাতির জনক’ খ্যাত গান্ধী এক উগ্র হিন্দুত্ববাদীর গুলিতে নিহত হন।

/বিএ/
সম্পর্কিত
ভারতের পথেই হাঁটছে যুক্তরাষ্ট্র: জয়শঙ্কর
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
বিয়ের আগে দুইবার মা হওয়ার চেষ্টা, আবারও অভিনেত্রীর বেফাঁস মন্তব্য
সর্বশেষ খবর
জন্মদিনের আয়োজন, নাকি নাশকতার প্রস্তুতি? ১৫ জনের রিমান্ড
জন্মদিনের আয়োজন, নাকি নাশকতার প্রস্তুতি? ১৫ জনের রিমান্ড
আদালত থেকে বের হয়ে কী বললেন তানজিন তিশা
আদালত থেকে বের হয়ে কী বললেন তানজিন তিশা
কামরাঙ্গীরচরে কিশোরীকে ধর্ষণের মামলায় সৎবাবার মৃত্যুদণ্ড
কামরাঙ্গীরচরে কিশোরীকে ধর্ষণের মামলায় সৎবাবার মৃত্যুদণ্ড
শুধু টুইন টাওয়ার নয়, মালয়েশিয়ায় লুকিয়ে আছে আরও কত বিস্ময়
শুধু টুইন টাওয়ার নয়, মালয়েশিয়ায় লুকিয়ে আছে আরও কত বিস্ময়
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে