মক্কা-মদিনা পরিচালনায় নারী কর্মকর্তা নিয়োগ

বিদেশ ডেস্ক
১৭ আগস্ট ২০২০, ১৩:১৩আপডেট : ১৭ আগস্ট ২০২০, ১৪:০৩
image

মক্কার মসজিদে হারাম (কাবা শরিফ) ও মদিনার মসজিদে নববির পরিচালনা কমিটির উচ্চ পদে এবার ১০ নারী কর্মকর্তা নিয়োগ দিয়েছে সৌদি আরব। আরব নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে এমন পদক্ষেপ নেওয়া কথা জানিয়েছে রিয়াদ।

মক্কা-মদিনা পরিচালনায় নারী কর্মকর্তা নিয়োগ

মসজিদে হারাম ও মসজিদে নববির নীতি প্রণয়ন, বাস্তবায়ন এবং তদারকিসহ সব ধরনের দায়িত্ব পালন করবেন এই নারীরা।

হারামাইন কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, পবিত্র নগরী মক্কা ও মদিনার ইবাদত-বন্দেগিতে যারা অংশ নেয়, তাদের প্রায় অর্ধেকই নারী। এই বিবেচনায় উচ্চ পদে ১০ নারীকে নিয়োগ দেওয়া হয়েছে। নারী অংশগ্রহণকারীদের ভালোমন্দ দেখার জন্য নারীরই প্রয়োজন। তাদের প্রয়োজন উপলব্ধি করতে সক্ষম নারীরাই। এ নিয়োগের ফলে ওমরাহ, হজ ও জিয়ারতে অংশগ্রহণকারী নারীরা স্বাচ্ছন্দ্যবোধ করবেন।

উল্লেখ্য, মহামারি করোনাভাইরাসের মধ্যে কড়া নিরাপত্তায় আয়োজিত হজ ২০২০-এ যথাযথ দক্ষতার সঙ্গে প্রথমবারের মতো নারী স্বেচ্ছাসেবক ও পুলিশরা দায়িত্ব পালন করেছে। সেই ধারাবাহিকতায় এবার দুই পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববির পরিচালনা সংক্রান্ত উচ্চ কমিটিতে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নারীরা। 

/বিএ/এমএমজে/
সম্পর্কিত
এডেন উপসাগরে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারবে না: পেজেশকিয়ান
মার্কিন চাপে দিশেহারা ইরান, নতুন অর্থনৈতিক বিক্ষোভের শঙ্কা
সর্বশেষ খবর
আধুনিক জীবনে ফেসবুকের ভূমিকা, তদন্তে জেরেমি অ্যালেন
আধুনিক জীবনে ফেসবুকের ভূমিকা, তদন্তে জেরেমি অ্যালেন
একটি আমগাছ, পাহাড়ি ঢলে অলৌকিকভাবে বেঁচে গেলেন এক নেপালি
একটি আমগাছ, পাহাড়ি ঢলে অলৌকিকভাবে বেঁচে গেলেন এক নেপালি
জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন
জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন
ভারতের ‘লবণের রাজধানী’ কোন রাজ্য
ভারতের ‘লবণের রাজধানী’ কোন রাজ্য
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
চীনের সহায়তায় ঢাকায় ১০ হাজার কোটি টাকার আবাসন প্রকল্প হচ্ছে: প্রতিমন্ত্রী   
চীনের সহায়তায় ঢাকায় ১০ হাজার কোটি টাকার আবাসন প্রকল্প হচ্ছে: প্রতিমন্ত্রী   
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?