করোনায় আক্রান্ত ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রীর অবস্থা সংকটজনক

বিদেশ ডেস্ক
২৪ আগস্ট ২০২০, ১১:৩০আপডেট : ২৪ আগস্ট ২০২০, ১১:৩৩
image

করোনাভাইরাসে আক্রান্ত ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া টিমোশেঙ্কোর অবস্থা এখন ‘সংকটজনক’। তার প্রেস সচিব মারিনা সরোকা জানিয়েছেন,  ইউলিয়া ছাড়া তার স্বামী এবং মেয়েও করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

করোনায় আক্রান্ত ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রীর অবস্থা সংকটজনক

ইউলিয়া টিমোশেঙ্কো এখন ইউক্রেনের পার্লামেন্ট সদস্য এবং দেশটির অন্যতম প্রধান রাজনৈতিক দল বাৎকিভস্যাচনার প্রধান। ইউরোপীয় দেশটির প্রথম নারী সরকারপ্রধানও তিনি।

প্রথম মেয়াদে ২০০৫ সালের ২৪ জানুয়ারি থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন ইউলিয়া। পরে ২০০৭ সালের ১৮ ডিসেম্বর থেকে ২০১০ সালের ৪ মার্চ পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি।

২০১০ ও ২০১৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় এবং ২০১৯ সালের নির্বাচনে তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছিলেন ইউলিয়া।

ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত একদিনে দেশটিতে প্রায় দুই হাজার নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪ হাজার ৯৫৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫১ হাজারেরও বেশি মানুষ। মারা গেছেন অন্তত ২ হাজার ২৭১ জন।

/বিএ/
সম্পর্কিত
মস্কো সফরে সিআইএ পরিচালক জন র‌্যাটক্লিফ
জলবায়ু সংকটে সুন্দরবন, ব্রিটিশ অর্থছাঁটাইয়ে মাঝপথেই থামছে গুরুত্বপূর্ণ প্রকল্প
ইরানি হ্যাকারদের হামলায় ৪ দিন বন্ধ যুক্তরাজ্যের একটি বিদ্যুৎকেন্দ্র
সর্বশেষ খবর
বাংলাদেশের বিপক্ষে বিধ্বংসী পারফরম্যান্সের পুরস্কার, প্রথমবার শীর্ষে স্টার্ক
বাংলাদেশের বিপক্ষে বিধ্বংসী পারফরম্যান্সের পুরস্কার, প্রথমবার শীর্ষে স্টার্ক
‘বিএনপির দলীয় লোকদের সুবিধা দেওয়ার জন্যই সিটি নির্বাচন আয়োজনে গড়িমসি’ 
‘বিএনপির দলীয় লোকদের সুবিধা দেওয়ার জন্যই সিটি নির্বাচন আয়োজনে গড়িমসি’ 
‘বিশ্বের সেরা’ যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ, কী আছে এটিতে?
‘বিশ্বের সেরা’ যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ, কী আছে এটিতে?
ভারত সিরিজ নিয়ে ধোঁয়াশার মাঝেই আফগানিস্তান সিরিজের সূচি চূড়ান্ত!
ভারত সিরিজ নিয়ে ধোঁয়াশার মাঝেই আফগানিস্তান সিরিজের সূচি চূড়ান্ত!
সর্বাধিক পঠিত
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’
কর ফাঁকি ধরতে এনবিআরের নতুন কৌশল, ‘জাদুর চাবিকাঠি’ হবে যে তথ্য
কর ফাঁকি ধরতে এনবিআরের নতুন কৌশল, ‘জাদুর চাবিকাঠি’ হবে যে তথ্য