টেলিভিশন প্রোগ্রামে স্বামী দেখলেন ২ বছর আগে ‘নিহত’ হওয়া স্ত্রীকে!

বিদেশ ডেস্ক
১২ মার্চ ২০১৬, ১৯:৩৩আপডেট : ১২ মার্চ ২০১৬, ১৯:৩৩

স্বামী জানতেন স্ত্রীর মৃত্যু হয়েছে দুই বছর আগে। কফিনে ভরা মরদেহ নিজেই টেলিভিশন অনুষ্ঠানের একটি স্ক্রিনশটদাফন করেছেন। অথচ সম্প্রতি টেলিভিশনের একটি অনুষ্ঠানে দেখা গেলো সেই স্ত্রী খুঁজে বেড়াচ্ছেন দুই বছর আগে হারিয়ে যাওয়া তার স্বামীকে! এই ঘটনা ঘটেছে আফ্রিকার দেশ মরক্কোতে। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এর এক খবরে এ কথা বলা হয়েছে।
দুই বছর আগে মরক্কোর আজিলাল এলাকার বাসিন্দা আবরাগ মোহামেদের স্ত্রী একটি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। দুর্ঘটনার পর স্ত্রীকে ক্যাসাব্লাঙ্কার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা জানান, তার বেঁচে থাকার সম্ভাবনা নাই। কিন্তু পরিবারকে হাসপাতালের বিল দিতে হবে। খবর শুনে পাহাড়ি গ্রামে বসবাসকারী মোহামেদ চার ঘণ্টার পথ পাড়ি দিয়ে হাসপাতালে পৌঁছান। চিকিৎসকরা তাকে জানান, স্ত্রী মারা গেছেন।
তবে সম্প্রতি টেলিভিশনের একটি অনুষ্ঠানে মোহামেদের স্ত্রীকে দেখেন তার বন্ধুরা। টেলিভিশনের ওই অনুষ্ঠানে পরিবারের হারিয়ে যাওয়া সদস্যদের সন্ধান পেতে আহ্বান জানানো হয়। এতে মোহামেদের স্ত্রীকে তার স্বামীকে খুঁজে বের করার আহ্বান জানান।
অনুষ্ঠানে মোহামেদের স্ত্রী নিজের নাম ও ঠিকানা দিয়ে স্বামীকে খোঁজেন। তিনি জানান, দুই বছর ধরে স্বামীর কাছ থেকে বিচ্ছিন্ন তিনি।
২০১৪ সালের দুর্ঘটনার কথা স্মরণ করে মোহামেদ বলেন,  স্ত্রীর মৃতদেহ আমাকে দেওয়া হয় একটি কফিনে। পরে নিজ গ্রামে স্ত্রীর দাফন করি।

এ ঘটনায় দেশটির সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপাড় চলছে। স্ত্রী বেঁচে থাকায় প্রশ্ন ওঠেছে মোহামেদ তাহলে কি অন্য নারীকে দাফন করেছেন। এ বিষয়ে মোহামেদ বলেন, আমি জানতাম না অন্য কোনও নারীর দেহ আমি দাফন করেছি এবং আমার স্ত্রী জীবিত আছেন।

ফলে দুর্ঘটনার পর আসলে কী ঘটেছিল তা এখনও জানা যায়নি। তবে ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয় হয়েছে। বিভিন্ন কারণ তুলে ধরা হচ্ছে। কেউ বলছেন, মোহামেদ হয়ত স্মৃতি হারিয়েছেন। আবার কেউ কেউ হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করছেন। সূত্র: ইন্ডিপেন্ডেন্ট।

/এএ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি