রাজস্থানে বাস-ট্যাঙ্কার সংঘর্ষে নিহত ৫

বিদেশ ডেস্ক
২৭ মার্চ ২০১৬, ১০:০২আপডেট : ২৭ মার্চ ২০১৬, ১০:০৫

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানে যাত্রীবাহী বাস ও ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। শুক্রবার রাতে জোদপুর এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনা ও হতাহতের খবর নিশ্চিত করা হয়েছে।

সংঘর্ষের ফলে বাসটি উল্টে পড়ে যায়। আহত যাত্রীদের নিকটস্থ হাসপাতালগুলোতে ভর্তি করানো হয়।

অশোক নামের আহত এক যাত্রী বলেন, আমরা সবাই জৈন সম্প্রদায়ের মানুষ। বাসটিতে আমরা প্রায় ৬০ জন যাত্রী ছিলাম। রাস্তায় হঠাৎ করেই অন্য গাড়ির সঙ্গে বাসটির সংঘর্ষ ঘটে। এটা কিভাবে ঘটেছে সেটা আমি মনে করতে পারছি না। আমরা সাহায্য চাইলে লোকজন আমাদের হাসপাতালে নিয়ে আসে।

রাজস্থানে বাস-ট্যাঙ্কার সংঘর্ষে নিহত ৫

সড়কের খারাপ অবস্থা, যানবাহন এবং গাড়ি চালনায় ত্রুটির কারণে ভারতে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় দেশটিতে প্রতিবছর নিহত হন কয়েক হাজার মানুষ। কিছুদিন আগেই দেশটিতে হিন্দু ধর্মাবলম্বীদের হোলি উৎসব চলাকালে নিহত হন অন্তত ৩০ জন। পুলিশ জানিয়েছে, হোলি চলাকালে মাতাল হয়ে গাড়ি চালনার কারণে বেশিরভাগ প্রাণহানির ঘটনা ঘটেছে। এ সময় শুধুমাত্র সড়ক দুর্ঘটনাতেই আহত হয়েছেন কমপক্ষে ২৫২ জন। সূত্র: এএনআই নিউজ, টাইমস অব ইন্ডিয়া।

/এমপি/

সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি