মোদির সামনে কান্নায় ভেঙে পড়লেন ভারতের প্রধান বিচারপতি

বিদেশ ডেস্ক
২৫ এপ্রিল ২০১৬, ১৯:২০আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ১৯:২০

ভারতের প্রধান বিচারপতি টিএস ঠাকুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক বৈঠকে বসে কান্নায় ভেঙ্গে পড়েন ভারতের প্রধান বিচারপতি টিএস ঠাকুর।  ভারতের নজিরবিহীন যে চাপের মধ্যে বিচারকদের কাজ করতে হচ্ছে তা ব্যাখ্যা করতে গিয়ে তিনি এ অবস্থায় পড়েন। মানুষ ও মামলার সংখ্যায় তুলনায় বিচারকদের সংখ্যার কথা তুলে ধরে টিএস ঠাকুর জানান, সরকারের উচিত বিচারকের সংখ্যা ২১ হাজার থেকে বাড়িয়ে ৪০ হাজার করা।

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে দেশটির মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধান বিচারপতির বৈঠকে টিএস ঠাকুর বলেন,  ‘দেশের উন্নয়নের জন্যই আরও বিচারক নিয়োগ দেওয়া প্রয়োজন। আমি সরকারে কাছে আবেদন জানাচ্ছি, বিষয়টি বিবেচনা করুন। পুরো দায়ভার বিচার বিভাগের ওপর চাপিয়ে দেওয়া ঠিক নয়।’

আরও পড়ুন: প্রাচীন এক মসজিদে প্রবেশাধিকার পাচ্ছেন কেরালার নারীরা

প্রধান বিচারপতি আরও বলেন, ‘ভারতের বিচারপতিরা বছরে ২ হাজার ৬০০ মামলার বিচার করেন। অথচ যুক্তরাষ্ট্রের বিচারপতিরা বছরে ৮১টি মামলার রায় দেন। বিচারপতিদের সামর্থ্যেরও একটা সীমা রয়েছে।’

প্রধান বিচারপতি আরও জানান, ১৯৮৭ সাল থেকেই প্রতি ১০ লাখ মানুষের জন্য ১০ জন বিচারপতির স্থলে ৫০ জন বিচারপতি নিয়োগ দেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু কিছুই বাস্তবায়ন হয়নি।

আরও পড়ুন: বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্যেই অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে চতুর্থ দফার ভোট

বিচারপতি ঠাকুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কর্পোরেট ক্লায়েন্টদের জন্য কমার্শিয়াল কোর্ট স্থাপনের পরিকল্পনাকে সমালোচনা করে বলেন, ‘বর্তমান কাঠামোর মধ্যে থেকে এই পরিকল্পনা বাস্তবায়ন করলে এর কোনও ফলাফল আসবে না।’

প্রধান বিচারপতির আহ্বানের প্রেক্ষিতে মোদি জানান, সরকার সম্ভাব্য সবকিছু করবে। তিনি বিচারপতিদের ছুটি কমিয়ে আনার পরামর্শ দেন। সূত্র: এনডিটিভি

/ইউআর/এএ/

সম্পর্কিত
সিনিয়র পুলিশ কর্মকর্তার নির্দেশেই দিল্লিতে আন্দোলনকারীদের ওপর পেলেট নিক্ষেপ, নথি ফাঁস
প্রেম করার সন্দেহে স্ত্রীকে হত্যা, বাবা-মাকে ভিডিও কলে দেখালো শেষ মুহূর্ত
আটক শিক্ষার্থীদের মুক্তির নির্দেশ ভারতের সুপ্রিম কোর্টের
সর্বশেষ খবর
গ্যাস নিয়ে আরও দুঃসংবাদ
গ্যাস নিয়ে আরও দুঃসংবাদ
বন্যায় শুধু মানুষ নয়, চিকিৎসা পেলো ১৬ জেলার পশু-পাখিও
বন্যায় শুধু মানুষ নয়, চিকিৎসা পেলো ১৬ জেলার পশু-পাখিও
৬ প্রবাসী বাংলাদেশির মৃত্যু, ‘এভাবে লাশ হয়ে ফিরবে কখনও ভাবিনি’
৬ প্রবাসী বাংলাদেশির মৃত্যু, ‘এভাবে লাশ হয়ে ফিরবে কখনও ভাবিনি’
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ৪৪০ কোটি টাকার ঋণ
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ৪৪০ কোটি টাকার ঋণ
সর্বাধিক পঠিত
এক মিনিটেই মিলবে ৫০ হাজার টাকা
এক মিনিটেই মিলবে ৫০ হাজার টাকা
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আগে ২০ লাখ টাকা চেয়েছিল, পুলিশকে জানানোর পর এখন ৫০ লাখ চাচ্ছে তারা
আগে ২০ লাখ টাকা চেয়েছিল, পুলিশকে জানানোর পর এখন ৫০ লাখ চাচ্ছে তারা
নায়িকা স্নিগ্ধাকে মারধর: আত্মসমর্পণ করে আশিয়ান চেয়ারম্যান নজরুলের জামিন
নায়িকা স্নিগ্ধাকে মারধর: আত্মসমর্পণ করে আশিয়ান চেয়ারম্যান নজরুলের জামিন