সাইকেল চালিয়ে হাসপাতালে গিয়ে সন্তান জন্ম দিলেন নিউ জিল্যান্ডের এমপি

বিদেশ ডেস্ক
২৮ নভেম্বর ২০২১, ১৭:১৫আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৯:৪২

নিউ জিল্যান্ডের এমপি জুলি অ্যানি জেন্টার রবিবার ভোরে সাইকেল চালিয়ে হাসপাতালে পৌঁছান। প্রসব বেদনা শুরু হওয়ার পর তিনি সাইকেল চালানো শুরু করেছিলেন। হাসপাতালে পৌঁছার একঘণ্টা পর তিনি সন্তান জন্ম দেন। এর আগেও সাইকেল চালিয়ে তিনি এভাবে হাসপাতালে গিয়েছিলেন।

গ্রিন দলের এই রাজনীতিক কয়েক ঘণ্টা পর তার ফেসবুক পেইজে লিখেছেন, বড় খবর! আজ সকাল ৩টা ৪ মিনিটে আমরা পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানিয়েছি। প্রসব বেদনা নিয়ে সাইকেল চালানোর কোনও পরিকল্পনা আমার একেবারেই ছিল না। কিন্তু তা ঘটেছে শেষ পর্যন্ত।

তিনি আরও লিখেছেন, হাসপাতালে যাওয়ার জন্য রাত ২টার দিকে রওনা দেওয়ার সময় আমার ব্যথা খুব বেশি ছিল না। যদিও ২-৩ মিনিট পর পর বাড়ছিল। ১০ মিনিট পর আমার হাসপাতালে পৌঁছাই।

যুক্তরাষ্ট্রের মিনেসোটায় জন্ম নেওয়া এই রাজনীতিক নিউ জিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক। ২০০৬ সালে তিনি নিউ জিল্যান্ডে পাড়ি জমান।  

এর আগে ২০১৮ সালে নিজের প্রথম সন্তান জন্মের সময়ও জুলি সাইকেল চালিয়ে হাসপাতালে গিয়েছিলেন। সূত্র: দ্য গার্ডিয়ান

 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি