অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে দাবানল, বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৪, ১৪:৩০আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৪:৩০

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) কর্তৃপক্ষ আশেপাশের কয়েক ডজন গ্রামের বাসিন্দাদের অবিলম্বে বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। ফরাসি বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের জরুরি পরিষেবার একজন মুখপাত্র জানিয়েছেন, মেলবোর্ন থেকে ২৪০ কিলোমিটার (১৫০ মাইল) পশ্চিমে গ্র্যাম্পিয়ানস ন্যাশনাল পার্কের আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন প্রায় ৬০০ দমকলকর্মী।

এক সপ্তাহেরও বেশি সময় ধরে ৫৫ হাজার হেক্টর জমিতে এই দাবানল জ্বলছে, যা পার্কটির প্রায় এক-তৃতীয়াংশ।তবে এখন পর্যন্ত হতাহত বা বাড়িঘর ধ্বংসের কোনও খবর পাওয়া যায়নি।

অঙ্গরাজ্য জরুরী পরিষেবাগুলো ২৪টিরও বেশি গ্রামের বাসিন্দাদের অবিলম্বে বাড়ি ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছে। এসব এলাকায় কয়েকশ’ মানুষ বসবাস করেন।

ভিক্টোরিয়া স্টেট কন্ট্রোল সেন্টারের মুখপাত্র লুক হেগার্টি বলেছেন, দিনের বেলায় ঝড়ো বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা।

/এএকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের