করোনা: রাশিয়ায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত

বিদেশ ডেস্ক
০১ মে ২০২০, ১৭:১১আপডেট : ০১ মে ২০২০, ১৭:১৪

রাশিয়ায় একদিনে সর্বোচ্চ করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত করা হয়েছে। শুক্রবার দেশটি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৯৩৩ জন শনাক্ত হয়েছেন। এতে করে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ৪৩১ জনে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

করোনা: রাশিয়ায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত

রাশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৬ জনের। এতে করে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৯ জন।

খবরে বলা হয়েছে, রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন করোনা পজিটিভ হওয়ার একদিন পরই দেশটিতে শনাক্তের নতুন রেকর্ড হলো। সুস্থ হওয়ার জন্য সাময়িক সময়ের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন।

বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মিখাইল জানান, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং স্বেচ্ছা-বিচ্ছিন্ন থাকবেন। প্রথম উপ-প্রধানমন্ত্রী আন্দ্রেই বেলুসভ ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

করোনা মোকাবিলায় রাশিয়ায় প্রধান সমন্বয়কারীর ভূমিকায় ছিলেন মিখাইল মিশুস্তিন। দেশটি সর্বোচ্চ পর্যায়ে আক্রান্ত প্রথম ব্যক্তি তিনিই।

রয়টার্সের খবরে বলা হয়েছে, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় শুরুতে রাশিয়ায় সংক্রমণ ধীরগতির ছিল। কিন্তু গত মাসে দ্রুত বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা এবং বৃহস্পতিবার দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যায়।

রাশিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়লেও অন্যান্য দেশের তুলনায় মৃতের সংখ্যা এখন পর্যন্ত কম। পুতিন সতর্ক করে জানিয়েছেন, মহামারির চূড়ান্ত পর্যায় এখনও আসেনি।

আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়ায় মার্চের শেষ সপ্তাহ থেকে লকডাউন জারি করা হয়েছে।  

/এএ/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী