ইউক্রেন নিয়ে ন্যাটোকে সতর্ক করলেন পুতিন

বিদেশ ডেস্ক
০১ ডিসেম্বর ২০২১, ১১:৩৫আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১১:৩৫

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটকে সতর্ক করেছেন। মঙ্গলবার তিনি বলেছেন, ইউক্রেন নিয়ে রাশিয়ার ‘রেড লাইন’ যদি ন্যাটো অতিক্রম করে তাহলে তারা বাধ্য হবে পদক্ষেপ নিতে। ইউক্রেনের মাটিতে আক্রমণের সক্ষমতাযুক্ত ক্ষেপণাস্ত্র মোতায়েনকে ট্রিগার হিসেবে দেখবে মস্কো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

মস্কোতে একটি বিনিয়োগ ফোরামের আলোচনায় পুতিন জানান, তিন আশা করেন সবপক্ষের মধ্যে কাণ্ডজ্ঞান জাগ্রত হবে। কিন্তু তিনি চান, ন্যাটো যেনও ইউক্রেনকে ঘিরে রাশিয়ার নিজস্ব নিরাপত্তা উদ্বেগ নিয়ে সচেতন হয়। এছাড়া পশ্চিমাদের সহযোগিতা কিয়েভের সামরিক অবকাঠামোর সম্প্রসারণে রাশিয়ার কীভাবে প্রতিক্রিয়া জানাবে তা সম্পর্কেও ন্যাটোর জানা দরকার।

পুতিন বলেন, ইউক্রেনের মাটিতে যদি কোনও আক্রমণ ব্যবস্থা বসানো হয়, এখান থেকে মস্কো যেতে লাগবে ৭-১০ মিনিট। আর যদি কোনও হাইপারসোনিক অস্ত্র মোতায়েন হয়। শুধু চিন্তা করে দেখুন।

রুশ প্রেসিডেন্ট বলেন, এমন পরিস্থিতি আমরা কী করব? আমাদের তখন একইভাবে পদক্ষেপ নিতে হবে যারা এভাবে আমাদের জন্য হুমকি তৈরি করেছে। আমরা তা করতে পারি।

পুতিন জানান, রাশিয়ার সাগরভিত্তিক একটি নতুন হাইপারসোনিক ক্ষেপণান্ত্রের পরীক্ষা চালিয়েছে। আগামী বছর তা নৌ বাহিনীতে যুক্ত হবে। শব্দের গতির চেয়ে এটির গতি নয়গুণ বেশি।

/এএ/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের