ফরাসিরা যাওয়ার পর মালিতে রুশ সেনা মোতায়েন

বিদেশ ডেস্ক
০৭ জানুয়ারি ২০২২, ২১:২৯আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ২১:৫৫

ফরাসি সেনারা চলে যাওয়ার পর মালির উত্তরাঞ্চলীয় টিম্বুক্টু শহরে রাশিয়ার সেনাদের মোতায়েন করা হয়েছে। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র জানান, ফরাসী সেনাদের ছেড়ে যাওয়া ঘাঁটিতে মালির সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে রুশ সেনারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

গত বছর মালির সরকার জানিয়েছিল, রাশিয়ার প্রশিক্ষকরা দেশে পৌঁছেছে। কিন্তু দুই দেশের পক্ষ থেকে মোতায়েনের বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি।

২৩ ডিসেম্বর সাবেক উপনিবেশিক শক্তি ফ্রান্সের নেতৃত্বে পশ্চিমা দেশগুলোর একটি গ্রুপ দাবি করেছিল, বিতর্কিত ওয়াগনার গ্রুপের রুশ ভাড়াটে সেনারা মালিতে অবস্থান করছে। ২০১৩ সালে সশস্ত্র গোষ্ঠীগুলো মালি দখলের দিকে অগ্রসর হলে ফ্রান্সের নেতৃত্বে এসব দেশ সামরিক হস্তক্ষেপ করে।

মালির সরকার রুশ ভাড়াটে সেনাদের উপস্থিতির কথা অস্বীকার করেছে। তারা দাবি করেছে, দ্বিপক্ষীয় চুক্তির আওতায় রুশ সেনারা মালিতে অবস্থান করছে।

বৃহস্পতিবার সেনাবাহিনীর মুখপাত্র বলেন, রাশিয়ার কাছ থেকে আমরা নতুন বিমান ও সরঞ্জাম কিনেছি। তাদের দেশে গিয়ে প্রশিক্ষণ নেওয়ার চেয়ে তারা এখানে শেখালে খরচ কম। এখানে ক্ষতির কী আছে?

অবশ্য টিম্বুক্টুতে কতজন রুশ সেনা মোতায়েন করা হয়েছে তা সম্পর্কে জানাননি মুখপাত্র।

স্থানীয়রা জানান, উর্দি পরা রুশ নাগরিকদের শহরে গাড়ি চালাতে দেখা যাচ্ছে। তবে তারাও সংখ্যার বিষয়ে কিছু বলতে পারেননি।

/এএ/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম