ইউক্রেন নিয়ে চতুর্মুখী আলোচনার আগে রাশিয়ার সামরিক মহড়া

বিদেশ ডেস্ক
২৬ জানুয়ারি ২০২২, ১৭:২২আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৭:২৯

প্যারিসে ইউক্রেন নিয়ে চতুর্মুখী আলোচনা শুরুর আগে বুধবার সামরিক মহড়া চালিয়েছে রাশিয়া। একই সঙ্গে বেলারুশে মোতায়েন করা যুদ্ধবিমানের সংখ্যাও বাড়িয়েছে মস্কো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে জানায়, বুধবার বেলারুশে প্যারাট্রুপার মোতায়েন করা হয়েছে। এর আগের দিন আর্টিলারি বাহিনী ও নৌসেনাদের সেখানে পাঠানো হয়। তারা আগামী মাসে মহড়ায় অংশ নেবে।

এতে আরও বলা হয়েছে, বেলারুশে এসইউ-৩৫ যুদ্ধবিমানও পাঠানো হচ্ছে মহড়ার জন্য।

ইউক্রেনের উত্তরে অবস্থিত বেলারুশে সেনা ও যুদ্ধবিমান মোতায়েন করার ফলে সম্ভাব্য হামলার একটি যুদ্ধক্ষেত্র তৈরি হলো।

পৃথকভাবে রাশিয়ার আর্টিলারি বাহিনী দক্ষিণাঞ্চলীয় রোস্তভ অঞ্চলে গুলি ছোড়ার অনুশীলনের জন্য প্রস্তুত। বুধবার এই মহড়া অনুষ্ঠিত হবে। দক্ষিণাঞ্চলীয় সামরিক জেলার লড়াইয়ের প্রস্তুতির অংশ হিসেবে এই মহড়া আয়োজিত হবে। অঞ্চলটি ইউক্রেনের সীমান্তবর্তী।

ইউক্রেন-বিষয়ক দায়িত্ব রুশ কর্মকর্তা বুধবার প্যারিসে ফ্রান্স, জার্মানি ও ইউক্রেনের প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসবেন। সীমান্তে সেনা মোতায়েনের রাশিয়ার সম্ভাব্য ইউক্রেন দখল নিয়ে উত্তেজনার মধ্যেই এই আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

/এএ/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি