পৃথিবী থেকে মুছে ফেলার হুমকি পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২২, ২০:৩৯আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ২০:৪৭

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কোনও দেশ যদি রাশিয়ার ওপর পারমাণবিক অস্ত্র দিয়ে হামলার দুঃসাহস দেখায় তাহলে সেই দেশকে পৃথিবী থেকে মুছে ফেলা হবে। শুক্রবার তিনি এই হুমকি দেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রের মতো আক্রান্ত হওয়ার আগে পারমাণবিক হামলা চালানোর কোনও ইচ্ছা রাশিয়ার নেই। কিন্তু আক্রমণ হলে অত্যাধুনিক হাইপারসনিক অস্ত্র দিয়ে জবাব দিতে বাধ্য হবে মস্কো।

পুতিন আরও বলেছেন, পশ্চিমা দেশগুলোর বিশ্ব মঞ্চে প্রভাব বিস্তারের আকাঙ্ক্ষা সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে। বিশ্বে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা বাড়ছে। এটি পশ্চিমা অভিজাতদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক ও আদর্শিক প্রভাব বিস্তারের চেষ্টার প্রত্যক্ষ পরিণতি।

রুশ প্রেসিডেন্ট বলেন, তারা পরিকল্পনা মাফিক বিশৃঙ্খলা বহুগুণ বাড়ায় এবং আন্তর্জাতিক পরিস্থিতির অবনতি ঘটায়।

ইউক্রেনের পরিস্থিতিকে পশ্চিমারা কাজে লাগাচ্ছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেছেন, রাশিয়ার সঙ্গে সংঘাতে পশ্চিমারা ইউক্রেনের জনগণকে বলির পাঁঠা হিসেবে ব্যবহার করছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি