মস্কোয় শপিং মলের গরম পানির পাইপে বিস্ফোরণ, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
২২ জুলাই ২০২৩, ২১:৫৬আপডেট : ২২ জুলাই ২০২৩, ২২:০৩

রাশিয়ার মস্কোর পশ্চিমাঞ্চলের একটি শপিং মলের গরম পানির পাইপলাইনে বিস্ফোরণে অন্তত ৪ জন প্রাণ হারিয়েছেন। শনিবারের এ ঘটনায় আহত আরও কয়েকজন। হতাহতের খবরটি নিশ্চিত করেছেন স্থানীয় মেয়র।

মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, আহতদের কয়েকজনের শরীরের কিছু অংশ পুড়ে গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছে জরুরি পরিষেবা।

একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ভবন থেকে পানি ও দরজা দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। ভ্রেমেনা গোডা নামের মলটি উদ্ভোধন হয় ২০০৭ সালে। এখানে ১৫০টি দোকান রয়েছে।

সরকারের পক্ষ থেকে আহতদের চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান মেয়র সোবিয়ানিন।

তবে এটি কোনও হামলা,  নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে প্রশাসন।

/এলকে/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী