যেভাবে যুক্তরাজ্যের লুটনে মুসলমানদের হেনস্তা করছে খ্রিস্টান পেট্রোল

বিদেশ ডেস্ক
৩১ জানুয়ারি ২০১৬, ২৩:২৬আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৫৩

লুটনের রাস্তায় রাস্তায় মুসলমানদের হেনস্তা করছে খ্রিস্টান মৌলবাদী সংগঠনের সদস্যরা যুক্তরাজ্যের লুটন শহরের রাস্তায় রাস্তায় মুসলমানদের হেনস্তা করছে মৌলবাদী সংগঠন খ্রিস্টান পেট্রোল। সংস্থাটি ডেপুটি লিডার জ্যাইডা ফ্রানসেন এ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন।

মুসলমানদের হেনস্তা করতে নেতৃত্ব দিচ্ছেন খ্রিস্টান পেট্রোলের ডেপুটি লিডার জ্যাইডা ফ্রানসেন

ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইনের খবরে বলা হয়েছে, খ্রিস্টান পেট্রোল সংগঠনের সদস্যরা দলবেঁধে শহরের রাস্তায় অবস্থান করছেন। তাদের সামনে দিয়ে কোনও মুসলমান পুরুষ বা নারী আসলে তারা পথরোধ করে দাঁড়াচ্ছেন। এ সময় খ্রিস্টান পেট্রোলের সদস্যদের হাতে থাকে বড় আকারের একটি সাদা ক্রস।

খ্রিস্টান পেট্রোলের নেতৃত্বে মিছিল করে লুটনের রাস্তায় হেনস্তা করা হচ্ছে মুসলমানদের

ভিডিওতে দেখা যায়, ফ্রানসেনের নেতৃত্বে সংগঠনটির সদস্যরা বেডফোর্ডশায়ারে মিছিল করছেন। এ সময় এক মুসলিম নারী তার দুই শিশুকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন খ্রিস্টান পেট্রোলের সদস্যরা তাদের পথরোধ করে দাঁড়ায়। এতে মুসলিম নারী আতঙ্কিত হয়ে পড়েন। ফ্রানসেন মুসলিম নারীকে বলেন, ‘মুসলমান পুরুষরা তাদের উত্তেজনা নিয়ন্ত্রণ করতে পারে না’।

খ্রিস্টান পেট্রোলের হাত থেকে রেহাই পাচ্ছেন না মুসলমান পুরুষরাও

 

ভিডিওতে দেখা যায়, ফ্রানসেন স্থানীয় এক দোকানদারকে বলছেন, ‘মুহাম্মদ (সা.) একজন ভুয়া নবী’। ইউটিউবে ভিডিওটি প্রায় বিশ লাখ বার দেখা হয়েছে।

ভিডিও:

/এএ/

সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান