লন্ডনে চার তারকা হোটেলে ইমিগ্রেশন অভিযান, গ্রেফতার ১১

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
২১ অক্টোবর ২০২৩, ২০:২৮আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ২১:০২

যুক্তরাজ্যজুড়ে অব্যাহতভাবে চলছে ইমিগ্রেশন রেইড। এবার লন্ডনে খোদ চার তারকা হোটেল থেকে কাজের অনুমতি না থাকায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২১ অক্টোবর) এ তথ্য জানিয়েছে দেশটির হোম অফিস।

হোম অফিসের এক কর্মকর্তা জানান, ওই এজেন্সির কর্মীরা চার তারকা রিজেন্টস পার্ক ম্যারিয়ট হোটেলে ক্লিনার, পোর্টার হিসেবে অবৈধভাবে কাজ করছিলেন। কর্মীদের প্রায় অর্ধেক বেতন দেওয়া হচ্ছিল। তারা দুটি পৃথক সাব-কন্ট্রাক্টরের অধীনে কাজ করছিলেন।

কর্মকর্তারা জানিয়েছেন, আটক কর্মীদের মধ্যে পাঁচ জনকে নিজ দেশে ফেরত পাঠানোর অপেক্ষায় আটক রাখা হয়েছে এবং আরও ছয় জনকে জামিন দেওয়া হয়েছে এবং তাদের নিয়মিত হোম অফিসে রিপোর্ট করতে হবে।

আটক ব্যক্তিরা ছয়টি দেশের নাগরিক এবং তাদের যুক্তরাজ্যে কাজ করার অনুমতি ছিল না। তাদের মধ্যে একজন অবৈধভাবে যুক্তরাজ্যে পাচার হয়ে এসেছিলেন বলে জানিয়েছে হোম অফিস।

লন্ডনের লেক্সপার্ট সলিসিটর্সের ব্যারিস্টার শুভাগত দে শনিবার বাংলা ট্রিবিউনকে বলেন, সাঁড়াশি অভিযানের কারণে দেশটিতে বসবাসরত বৈধ কাগজপত্রবিহীন বা কাজের অনুমতিবিহীন বাংলাদেশি ও তাদের স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

তিনি আরও বলেন, নতুন করে বিভিন্ন ভিসায় মানুষ না এনে ব্রিটেনে যাদের কাজের বা বসবাসের বৈধ কাগজপত্র নেই, তাদের যদি শর্ত সাপেক্ষেও বৈধতা দেওয়া হতো, তাহলে ব্রিটেনের অর্থনীতি লাভবান হতো এবং তাদের অর্জিত অর্থ থেকে ব্রিটেন বাড়তি রাজস্ব পেতো।

/এনএআর/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের