যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলো যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক
০২ মার্চ ২০২৬, ০৫:১৭আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৫:১৭

যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। তবে, শুধুমাত্র ইরানের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক হামলার জন্য ঘাঁটিগুলো ব্যবহার করতে পারবে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ তথ্য জানিয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের।

গত শনিবার সকাল থেকে ইরানে যৌথভাবে হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। এ হামলায় অংশ না নেওয়ার কথা আগেই স্পষ্ট করেছে যুক্তরাজ্য। তবে, রবিবার দুপুরে একটি রেকর্ড করা বিবৃতিতে স্টারমার বলেন, “ইরান উদ্ভূত আচরণ করছে এবং ব্রিটিশ নাগরিকদের জীবনকে ঝুঁকিতে ফেলছে। যার ফলে যুক্তরাষ্ট্রকে দুটি সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

নিজেদের অবস্থান পরিস্কার করে ওই বিবৃতিতে স্টারমার বলেন, “যুক্তরাজ্য আঞ্চলিক মিত্রদের অনুরোধে তাদের সম্মিলিত আত্মরক্ষার অংশ হিসেবে পদক্ষেপ নিচ্ছে।”

মধ্যপ্রাচ্যে থাকা দুই লাখ ব্রিটিশ নাগরিককে ইরান লক্ষ্যবস্তু করছে দাবি করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, “হুমকি বন্ধ করার একমাত্র উপায় হলো ক্ষেপণাস্ত্রগুলোকে তাদের সংরক্ষণাগারেই অথবা যেসব উৎক্ষেপণযন্ত্র থেকে সেগুলো ছোঁড়া হয়, সেগুলো ধ্বংস করা। ওই নির্দিষ্ট ও সীমিত প্রতিরক্ষামূলক উদ্দেশে যুক্তরাষ্ট্র ব্রিটিশ ঘাঁটিগুলো ব্যবহার করার অনুমতি চেয়েছে।”

“আমরা অনুরোধটি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি— যাতে ইরানের অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র ছোঁড়া বন্ধ করা যায়। নিরপরাধ নাগরিকদের মৃত্যু ঠেকানো যায়। ব্রিটিশ জীবনগুলো ঝুঁকিতে না পড়ে এবং এমন দেশগুলোকে আঘাত না লাগে যেগুলো এতে জড়িত ছিল না,” যোগ করেন তিনি।

স্টারমার দাবি করেন, “সমন্বিত প্রতিরক্ষামূলক অভিযানের অংশ হিসেবে ব্রিটিশ যুদ্ধবিমান আকাশে ছিল এবং সেগুলো ইতোমধ্যে সফলভাবে ইরানি হামলা প্রতিহত করেছে।”

এদিকে, এক যৌথ বিবৃতিতে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য বলছে, “আমরা আমাদের স্বার্থ এবং অঞ্চলে আমাদের মিত্রদের স্বার্থ রক্ষা করতে পদক্ষেপ নেবো। প্রতিরক্ষামূলক পদক্ষেপের মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার সক্ষমতাকে তার উৎসে ধ্বংস করার উদ্দেশে পদক্ষেপ নেওয়া হবে।”

/এবিএম/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী