প্রথমবারের মতো গরিলার দেহে করোনা শনাক্ত

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০২১, ১২:২৩আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ১৫:১৩
image

যুক্তরাষ্ট্রের সান দিয়েগো জু সাফারি পার্কের কয়েকটি গরিলার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। বিশ্বে প্রথমবারের মতো এই প্রজাতির প্রাণীর শরীরে ভাইরাসটির সংক্রমণের কথা জানা গেছে। পার্কের নির্বাহী পরিচালক লিসা পিটারসন সোমবার মার্কিন বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, একসঙ্গে থাকা আটটি গরিলার দেহে ভাইরাস রয়েছে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে কয়েকটির কাশিও হচ্ছে বলে জানান তিনি।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ৬ ডিসেম্বর থেকে জনসাধারণের জন্য বন্ধ রয়েছে সান দিয়েগো জু সাফারি পার্ক। তারপরও যুক্তরাষ্ট্রে কৃষি বিভাগের ন্যাশনাল ভেটেরিনারি সার্ভিসের পরীক্ষাগারে তিনটি গরিলার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। পরে সেখানকার আটটি গরিলার সব কয়টির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

ধারণা করা হচ্ছে পার্কের রক্ষণাবেক্ষণ কর্মীদের একজনের কাছ থেকেই গরিলাগুলোর দেহে করোনা সংক্রমিত হয়েছে। ওই কর্মীর করোনা শনাক্ত হলেও তার কোনও লক্ষণ ছিলো না আর গরিলার আশেপাশে যাওয়ার সময় তিনি মাস্ক পরে ছিলেন।

পার্কটির পরিচালক লিসা পিটারসন জানিয়েছেন, করোনা শনাক্ত হলেও সর্দি এবং কাশি বাদ দিলে গরিলাগুলো ভালো আছে। তিনি জানান, সবকটিকেই আলাদা রাখা হয়েছে। আর তারা খাবার ও পানি গ্রহণ করছে। আশা করা হচ্ছে সেগুলো সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে।

মানুষের ডিএনএ’র সঙ্গে প্রায় ৯৮ শতাংশ মিল রয়েছে গরিলার। গবেষণায় দেখা গেছে মানুষ ছাড়াও আরও কিছু প্রাণী করোনা সংক্রমণে আক্রান্ত হতে পারেন। তবে গরিলার ওপর করোনার প্রভাব কতোটা মারাত্মক হতে পারে তা এখনও জানা যায়নি। ভাইরাসটির সংক্রমণে এখন পর্যন্ত দুনিয়া জুড়ে প্রায় ২০ লাখ মানুষের মৃত্যু হয়েছে।

সান দিয়েগো পার্কে যেসব গরিলা করোনায় আক্রান্ত হয়েছে সেগুলো ওয়েস্টার্ন লোল্যান্ড গরিলা। ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের তথ্য অনুযায়ী রোগ এবং পাচারের কবলে পড়ে বিগত ২০ বছরে এই প্রজাতির ৬০ শতাংশ গরিলা হারিয়ে গেছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার নেপথ্যে চীনা স্যাটেলাইট, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
ইরানের পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে শক্তি প্রয়োগ না করার আহ্বান চীনের
সর্বশেষ খবর
দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
মাদক নিয়ে দ্বন্দ্বে যুবককে গুলি করে হত্যা
মাদক নিয়ে দ্বন্দ্বে যুবককে গুলি করে হত্যা
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি
মালয়েশিয়াকে হারালো বাংলাদেশের মেয়েরা 
মালয়েশিয়াকে হারালো বাংলাদেশের মেয়েরা 
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা