যুক্তরাষ্ট্রে অফিস ভবনে বন্দুক হামলা, নিহত ৪

বিদেশ ডেস্ক
০১ এপ্রিল ২০২১, ১২:১০আপডেট : ০১ এপ্রিল ২০২১, ১২:১০

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি অফিস ভবনে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এতে এক শিশুসহ চার জন নিহত হয়েছেন। আহত এক নারীর অবস্থাও গুরুতর বলে জানা গেছে। স্থানীয় সময় বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে রাজ্যের অরেঞ্জ কাউন্টির লিংকন অ্যাভিনিউতে এ বন্দুক হামলা ও হতাহতের ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এপি।

পুলিশ কর্মকর্তা জেনিফার আমাত জানান, কর্মকর্তারা যখন ঘটনাস্থলে পৌঁছান তখন দোতলা ওই অফিস ভবনটিতে গুলির আওয়াজ শোনা যাচ্ছিল।

এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীও গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হাসপাতালে নেওয়া হলেও বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন। তবে সে ঠিক কার হাতে গুলিবিদ্ধ হয়েছে সেটি নিশ্চিতভাবে জানা যায়নি।

একজন কর্মকর্তা এই ঘটনার সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ। সন্ধ্যা ৭টার দিকে পুলিশ জানায়, বর্তমানে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে আর কোনও হুমকি নেই।

টুইটারে দেওয়া এক পোস্টে এই ঘটনাকে ‘ভয়াবহ ও হৃদয়বিদারক’ বলে মন্তব্য করেছেন স্থানীয় গভর্নর গাভন নিউজম। নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

/এমপি/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি